ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

আপিলে হেরে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের পথে 'টিকটক'

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০১:০৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০১:০৭:৫৭ অপরাহ্ন
আপিলে হেরে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের পথে 'টিকটক'
রায়ের পর টিকটক জানিয়েছে, তারা এই মামলাটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে নিয়ে যাবে।যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিষিদ্ধ বা বিক্রির নির্দেশনা চ্যালেঞ্জ করে করা আবেদন ফেডারেল আদালত বাতিল করে দিয়েছেন। খবর বিবিসি'র। টিকটক যুক্তি দিয়েছিল যে, এই আইন অসাংবিধানিক, কারণ এটি তাদের ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর মত প্রকাশের স্বাধীনতার ওপর 'অভূতপূর্ব আঘাত' হানছে। তবে আদালত আইনটিকে বৈধ বলে রায় দিয়েছেন এবং বলেছেন, 'এই আইন দীর্ঘমেয়াদী, দ্বিদলীয় পদক্ষেপ এবং পরপর কয়েকজন প্রেসিডেন্টের সিদ্ধান্তের পরিপূর্ণ ফলাফল।'
রায়ের পর টিকটক জানিয়েছে, তারা এই মামলাটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে নিয়ে যাবে। এক বিবৃতিতে টিকটকের মুখপাত্র বলেছেন, 'সুপ্রিম কোর্ট আমেরিকানদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা আশা করি, তারা এই সাংবিধানিক বিষয়টিতে আমাদের পক্ষে রায় দেবে।'মুখপাত্র আরও জানান যে, আইনটি 'ভুল তথ্য ও কাল্পনিক আশঙ্কার' ভিত্তিতে তৈরি এবং এটি আমেরিকান নাগরিকদের বাকস্বাধীনতা হরণ করবে।মূলত চীনা সরকারের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করে টিকটককে নিষিদ্ধ বা বিক্রি করাতে চায় যুক্তরাষ্ট্র সরকার। তবে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটডান্স এই অভিযোগ বারবার অস্বীকার করেছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, 'আইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি কেবলমাত্র বিদেশি প্রতিপক্ষের নিয়ন্ত্রণের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এটি চীনের (পিপলস রিপাবলিক অব চায়না) দ্বারা প্রমাণিত জাতীয় নিরাপত্তার হুমকির মোকাবিলার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ।'তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় টিকটকের জন্য একটি সম্ভাব্য আশার আলো হতে পারে।২০২০ সালে তার প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধ করার প্রচেষ্টা ব্যর্থ হলেও, তিনি সাম্প্রতিক নির্বাচনের প্রচারে জানিয়েছিলেন যে, এই নিষেধাজ্ঞা কার্যকর হতে দেবেন না।আইন অনুযায়ী, টিকটককে ২০২৫ সালের শুরুতে নিষিদ্ধ বা বিক্রি করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যা ট্রাম্পের দায়িত্ব গ্রহণের একদিন আগে শেষ হবে। তবে, তিনি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করবেন কিনা, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস গ্রিমেলম্যান বলেছেন, 'টিকটকের জন্য ছাড় দেওয়া ট্রাম্পের জন্য সহজ হবে না। মার্কিন কংগ্রেসে চীনবিরোধী মনোভাব খুবই শক্তিশালী, এবং উভয় দলের মধ্যেই টিকটক নিষিদ্ধ করার পক্ষে শক্তিশালী সমর্থন রয়েছে।'

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন