ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সিরিয়ার দারা শহর দখলের দাবি বিদ্রোহীদের, ঝুঁকিতে আসাদ সরকার

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০২:১৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০২:১৮:০২ অপরাহ্ন
সিরিয়ার দারা শহর দখলের দাবি বিদ্রোহীদের, ঝুঁকিতে আসাদ সরকার
সিরিয়ায় একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করছে বিদ্রোহী বাহিনী। শনিবার (৭ ডিসেম্বর) দক্ষিণের শহর দারা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে বিরোধীরা। ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে অভ্যুত্থান শুরু হওয়ার পর দারা ছিল বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ ঘাঁটি। দারার দখল নেয়ার ফলে আসাদ সরকারের ক্ষমতা হুমকির মুখে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার বিদ্রোহী সূত্রগুলো জানিয়েছে, তাদের সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি চুক্তি হয়েছে। চুক্তির অধীনে, দারা শহর থেকে সেনা প্রত্যাহারের জন্য তারা সম্মত হয়েছে, এবং বিনিময়ে বিদ্রোহীদের দারা থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) উত্তরে রাজধানী দামেস্কে নিরাপদে পৌঁছানোর পথ দিতে হবে।

সামাজিক মাধ্যমের ভিডিওগুলোতে দেখা গেছে, বিদ্রোহীরা দারা শহরের রাস্তায় বিজয়ের উদযাপন করছে। শহরের প্রধান চত্বরে বিদ্রোহীরা মোটরসাইকেলে চড়ে সাধারণ মানুষের সঙ্গে যোগ দিয়ে উদযাপন করছে। তবে, এ বিষয়ে সিরিয়ার সামরিক বাহিনী বা আসাদ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং রয়টার্স বিদ্রোহীদের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

দারা পতনের সঙ্গে সঙ্গে আসাদ বাহিনী এক সপ্তাহের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে বিদ্রোহীদের কাছে। দারা শহরটি সিরিয়ার দক্ষিণে, জর্ডান সীমান্তবর্তী একটি প্রদেশের রাজধানী, যেখানে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে।

এছাড়া, শুক্রবার গভীর রাতে বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা হোমস শহরের প্রান্তে অগ্রসর হয়েছে, যা রাজধানী দামেস্ক এবং ভূমধ্যসাগরীয় উপকূলের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল। ইসলামপন্থী দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বাধীন বিদ্রোহী দলগুলো হোমসে আসাদ সরকারের প্রতি অনুগত বাহিনীকে আত্মসমপর্ণের আহ্বান জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্রোহীরা একের পর এক শহর দখল করতে থাকায় হাজার হাজার মানুষ হোমস থেকে লাতাকিয়া এবং তারতুসের উপকূলীয় অঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে, হায়াত তাহরির আল-শাম সিরিয়া সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে। তারা কয়েক দিনের মধ্যে সিরিয়ার প্রধান শহর আলেপ্পোসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে, যা ২০১৬ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীর ক্ষমতা দখলের পর বিদ্রোহীদের বড় সফলতা হিসেবে দেখা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা