ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ডিআইজিসহ ৩১ পদে রদবদল এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত

জাতীয় নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি মোশাররফের

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০২:২৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০২:২৯:০০ অপরাহ্ন
জাতীয় নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি মোশাররফের

অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনের দিকে পরিচালিত করতে হবে। এতে করে পরাজিত শক্তির সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

শনিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এনপিপির একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, যদি সরকারের পক্ষ থেকে সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকার চেষ্টা করা হয়, তবে তা ষড়যন্ত্র ও অস্থিরতা আরও বাড়াবে। তিনি বলেন, "কেউ যাতে আধিপত্য বিস্তার করতে না পারে, তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

তিনি আরও বলেন, "নির্বাচনী রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করা গেলে চক্রান্তকারীদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।"

বিএনপির এই প্রবীণ নেতা অবিলম্বে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান। তিনি বলেন, "ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে না পারলে জনগণ তাদের বিদায় করবে।"

মোশাররফ হোসেন সতর্ক করে বলেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকে, তবে দেশে অস্থিরতা আরও বাড়বে। তবে, জনগণকে নির্বাচনের দিকে পরিচালিত করা গেলে দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।


কমেন্ট বক্স
গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন, আচরণবিধি প্রণয়নের দাবি টিআইবির

গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন, আচরণবিধি প্রণয়নের দাবি টিআইবির