ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

শ্যালিকা মঞ্চে, পলকের চাচা শ্বশুরকে শোকজ করল বিএনপি

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৩:১৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৩:১৯:৫১ অপরাহ্ন
শ্যালিকা মঞ্চে, পলকের চাচা শ্বশুরকে শোকজ করল বিএনপি
সিংড়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টি থাকার ঘটনায় পলকের চাচা শ্বশুর সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ করেছে বিএনপি।শনিবার (৭ ডিসেম্বর) জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ করা হয়। ডা. ফারজানা রহমান দৃষ্টি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি।শোকজ নোটিশে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ৬ ডিসেম্বর তারিখে সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে ফ্যাসিস্ট সরকারের আইসিটি মন্ত্রী পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমানের উপস্থিত হওয়া এবং আসন গ্রহণের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে বিবেচিত হয়। আপনাদের এহন কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্ব শরীরে হাজির হয়ে বা লিখিতভাবে জানানোর জন্য নিদের্শ দেওয়া হলো। এ বিষয়ে গতকাল সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন আনু  ঢাকা পোস্টকে বলেন, তাকে (ভাতিজি ডা. ফারজানা রহমান দৃষ্টিকে) আমি মঞ্চে ওঠাইনি। অনেক মানুষ জনসভায় এসেছে, সে কিভাবে উঠেছে জানি না। আর সে যে যুব মহিলা লীগের কোনো পদে রয়েছে এ বিষয়টিও আমি জানি না।শোকজের বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ঢাকা পোস্টকে বলেন, গতকালকের বিষয়টি নিয়ে সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ডা. ফারজানা রহমান দৃষ্টিকে দেখা যায়। এ নিয়ে তোলপাড় চলছিল সিংড়ার রাজনৈতিক অঙ্গনে। জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডা. ফারজানা রহমান দৃষ্টি তার দুলাভাই সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদপ্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রভাব খাটিয়ে চলতেন। বিগত সময় সিংড়ায় ডা. ফারজানা রহমান দৃষ্টি কর্তৃক   একটি লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনার অভিযোগ উঠলেও গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রচার করতে গেলে পলকের প্রভাবে সংবাদকর্মীদের দেখে নেওয়ারও হুমকি দেন দৃষ্টি। এছাড়া তিনি ২০২০ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তিনি উপজেলা যুব মহিলা লীগের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু