ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নির্বাচনের আগ মুহূর্তে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৩:৩৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৩:৩৮:২৮ অপরাহ্ন
নির্বাচনের আগ মুহূর্তে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি থেকে হঠাৎই আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ঝালকাঠি-১ আসনে জয়লাভ করেন। সে সময় তাঁর এই ডিগবাজি নিয়ে সমালোচনার ঝড় ওঠে সারা দেশে।
এই ডিগবাজি বন্ধে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশন বলছে, এক দল থেকে আরেক দলে ডিগবাজি দিয়ে প্রার্থী হওয়ার পথ বন্ধে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে অন্তত তিন বছর দলের সদস্য পদ থাকার প্রস্তাব করা হচ্ছে। পাশাপাশি, না ভোটের বিধান ফিরিয়ে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করা, প্রবাসীদের ভোটের সুযোগসহ অন্তত ২০টি বিষয়ে সংস্কারের পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সংস্কার কমিশন। 

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ‘কোনো গুরুত্বপূর্ণ নেতা যদি দল থেকে মনোনয়ন না পেয়ে আরেক দলে গিয়ে মনোনয়ন নেয় এতে করে অনেক গুরুত্বপূর্ণ নেতাই বাদ পড়ে যায়। এই বিষয়টি গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ইতিবাচক নয়।’ নির্বাচনে অটো পাস বন্ধ করা, নারী আসনের সংখ্যা বাড়ানো, নির্বাচনী ব্যয় নিরীক্ষা, হলফনামার তথ্য যাচাই, প্রবাসীদের ভোটের সুযোগ, প্রার্থিতা বাতিলে ইসির ক্ষমতা বাড়ানোর বিষয়ে সুপারিশ করতে পারে সংস্কার কমিশন।বদিউল আলম মজুমদার বলেন, ‘না ভোটের পক্ষে অনেক জনমত আছে। না ভোট থাকলে ২০১৪ সালের কলঙ্কজনক নির্বাচন হতো না। ১৫৩ জন বিনাভোটে নির্বাচিত হতে পারত না। না ভোট যদি আসে, তাহলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কারও নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না।’

আরপিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘ড. শামসুল হুদার কমিশনের সময় এনিয়ে একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, আমরা দেখেছি। সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় আনা-এসব বিষয় বিবেচনাধীন।’নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশগুলো চলতি মাসেই জমা দেওয়ার কথা রয়েছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা