ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

আয়ারল্যান্ডকে ১৩৪ রানে থামাল বাংলাদেশ

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৪:২৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৪:২৫:৪১ অপরাহ্ন
আয়ারল্যান্ডকে ১৩৪ রানে থামাল বাংলাদেশ

আয়ারল্যান্ডের নারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজে একের পর এক রেকর্ড গড়ে জয় পেলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা হেরে যায় বাংলাদেশের নারীরা। ৩ ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে আজ শনিবার মাঠে নেমেছে দুই দল। বাঁচা-মরার এই লড়াইয়ে প্রথমে ব্যাট করা আয়ারল্যান্ডকে ১৩৪ রানে আটকে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল।সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে জয় পেয়েছেন, তাই দ্বিতীয় ম্যাচেও টসে জিতে ব্যাটিং বেছে নিতে ভুল করেননি আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। প্রথম ম্যাচের ওপেনিংয়ে রান না এলেও দ্বিতীয় ম্যাচে উদ্বোধনী জুটিতে বেশ কিছু রান যোগ করে আয়ারল্যান্ড। ৩৪ রানের মাথায় নাহিদা আক্তারের বলে গ্যাবি (১৮ বলে ১৪) ফিরলে ভাঙে এই জুটি। ২৩ বলে ২৩ রান করে দলীয় ৪৮ রানে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার অ্যামি হান্টার। দারুণ ব্যাট করেন তিনে নামা ওরলা প্রেনডারগাস্ট। নাহিদার বলে আউট হেওয়ার আগে ২৫ বলে করেন মূল্যবান ৩২ রান, দলীয় রান তখন ৭৫। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাট করা লিয়াহ পল এদিন ১৯ বলে ১৬ রান করেন। 

 

তবে আইরিশ দলের হয়ে কাজের কাজটি পাঁচ নম্বরে নামা লরা ডিলানি। ২৫ বলে ৪টি চারের সাহায্যে ৩৫ রান করেন তিনি। ফাহিমা খাতুনের বলে তিনি বোল্ড হয়ে ফিরলেও সারাহ ফোর্বস (৪*) ও রেবেকা স্টোকেল ছিলেন অপরাজিত (৯*)। তাতে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয় আইরিশ নারীরা। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২০ রান খরচায় ২ উইকেট নিয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সফল বোলার নাহিদা। একটি করে উইকেট পেসার জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুনের। 


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল