ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার ভাস্কর্য ভেঙে ফেললো বিদ্রোহীরা

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৮:৩৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৮:৩৭:৫৭ পূর্বাহ্ন
সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার ভাস্কর্য ভেঙে ফেললো বিদ্রোহীরা
সিরিয়ায় ক্রমেই তীব্রতর হচ্ছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী ক্ষোভ। এর মধ্যেই বাশারের বাবা হাফিজ আল-আসাদের একটি ভাস্কর্য ভেঙে ফেলেছেন বিদ্রোহীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।দামেস্কের শহরতলীতে থাকা ওই ভাস্কর্যটি ভাঙা হয় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। ওই দিন আল্লাহু আকবার বলতে বলতে বিশেষ যন্ত্রের মাধ্যমে ভাস্কর্যটির মাথা খুলে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে সেটি ট্রাকে করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়।এদিকে, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা এবং সোয়েদা শহরের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। এরই মধ্যে সেসব এলাকা থেকে সরে গেছে সিরীয় সেনাবাহিনী। দারা শহরটির পতন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর জন্য গত এক সপ্তাহে চতুর্থ কৌশলগত ক্ষতি বলে মনে করা হচ্ছে। গত ২৭ নভেম্বর আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সিরিয়ার বিদ্রোহী দল তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা শুরু করে বিদ্রোহী গোষ্ঠীগুলো। একপর্যায়ে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেন। এরপর বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী।

এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল-জোলানি মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেছেন, কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করাই তাদের চূড়ান্ত লক্ষ্য। এদিকে, সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ শনিবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্ক, ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।

২০১১ সালে স্কুলের দেয়ালে আসাদ-বিরোধী গ্রাফিতি লেখার জন্য একদল ছেলেকে আটক ও নির্যাতন করার ঘটনা কেন্দ্র করে সিরিয়ায় গৃহযুদ্ধের সূত্রপাত হয়। সেই থেকে পর্যন্ত এই গৃহযুদ্ধে গত ১৩ বছরে ৫ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া সিরিয়ার অর্ধেকেরও বেশি বাসিন্দা তদের বাড়ি ছেড়ে পালিয়েছে।সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরান শিয়া মিলিশিয়া বাহিনী পাঠিয়েছিল। রাশিয়ার বিমান হামলার সহায়তায় এই বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে বিদ্রোহ দমনসহ দেশের অধিকাংশ এলাকা পুনর্দখলে সহায়তা করে।

সূত্র: বিবিসি, রয়টার্স

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা