ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

আইনি জটিলতা শেষ করে তারেক রহমান দেশে ফিরবেন : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৯:২৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৯:২৬:৩৫ পূর্বাহ্ন
আইনি জটিলতা শেষ করে তারেক রহমান দেশে ফিরবেন : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। এর আগে জনগণের রায় নিয়ে দুই বার ক্ষমতায় গিয়েছে। আবারো ইনশা আল্লাহ ক্ষমতায় যাবে। দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন। এছাড়া তার আরো কিছু আইনি জটিলতা রয়েছে, সেগুলো শেষ করে দেশে যাবেন।শনিবার (৭ ডিসেম্বর) লন্ডনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।মাইনাস টু ফরমুলা কি আবারো ফিরে আসবে বাংলাদেশ প্রতিদিনের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে আল্লাহ ছাড়া আর কেউ মাইনাস করতে পারবেনা।তিনি আরো বলেন, যে সংস্কারের কথা এখন বলা হচ্ছে সেসব বিএনপি অনেক আগে থেকেই বিভিন্ন সময় দাবিতে তুলে এনেছে। তখন জামায়াত ইসলামসহ অনেকেই এই দাবি সমর্থন জানিয়েছে। ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে জাতীয় ঐক্য প্রয়োজন ছিল। সেটার মাধ্যমেই তাদের বিদায় করা হয়েছে।

শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, 'ভারত কীভাবে আশ্রিত একজনের বক্তব্য রাখার সুযোগ দেয় এটা আমার বোধগম্য নয়।'শেখ হাসিনা কীভাবে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন এমন প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনা রং হেডেড। সে যা ইচ্ছা দাবি করতে পারে। সে কীভাবে দলের নেতাকর্মী, সমর্থক রেখে পালিয়ে গিয়ে আবার এমন দাবি করতে পারে।তিনি তার বক্তব্যে তারেক রহমান আবারো দেশে ফিরে রাজনীতিতে নেতৃত্ব দিবেন বলে নিশ্চিত করলেও সেটা কতদিনের মধ্যে হতে পারে এ বিষয়ে তেমন কোন ধারণা দেননি।মীর্জা ফখরুল তার বক্তব্যে নির্বাচনের গুরুত্ব সম্পর্কে বলেন, কাঙ্ক্ষিত সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। 'নির্বাচনের কোন যৌক্তিক সময় আছে কিনা এমন বিষয় নিয়ে জুডিশিয়াল রিফর্মসহ নানা সংস্কার করে নির্বাচন দিতে হবে। আমরা কোন মাস, বছর বলছি না। অন্তবর্তীকালীন সরকার যখন মনে করবে সংস্কার হয়েছে তখন নির্বাচন দিবে।'

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আবারো ফিরে আসবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমরা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী ভাবে আনার পক্ষে।'বিদেশে লবিস্ট নিয়োগ নিয়ে একটি প্রশ্নের জবাব বলেন, 'বিশ্বের বিভিন্ন দেশে লবি নিয়োগে কোটি কোটি টাকা আওয়ামী লীগ খরচ করেছে। ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি কি হবে এমন প্রশ্নের জবাবে বলেন, 'ভারতের সঙ্গে সময় অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী নীতি হবে। তবে আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত আমরা মানবো না।'
এছাড়াও তিনি ভারতের আগ্রাসন, বিশ্বব্যাপী অপপ্রচার চলছে তার বিরুদ্ধে কথা বলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা