ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আমি ‘আধা-অনাথ’: শাহরুখ

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৯:৪১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৯:৪১:৩৪ পূর্বাহ্ন
আমি ‘আধা-অনাথ’: শাহরুখ
বলিউড কিং শাহরুখ খান নিজেকে ‘আধা-অনাথ’ বলে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, হিন্দি সিনেমার জগতে নিজেকে বহিরাগত বলেও দাবি করলেন তিনি।শুক্রবার ইনস্টাগ্রামে ওয়াল্ট ডিজনি স্টুডিওজ ইন্ডিয়ার পোস্ট করা একটি ভিডিওতে শাহরুখকে ‘মুফাসা: দ্য লায়ন কিং’ নিয়ে কথা বলতে দেখা যায়। এই ছবির হিন্দি ভার্সনে মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন শাহরুখ। সেখানে নিজেকে মুফাসার সঙ্গে তুলনা করতে গিয়ে নিজের বিষয়ে এসব কথা বলেন কিং খান।শাহরুখের কথায়, ‘আমি যদি বিনয় না করে বলি, তাহলে বলতে হয় হ্যাঁ এটা আমারই গল্প, মুফাসার গল্প আমার সঙ্গে মিলে যায়। টেকনিক্যালি বলতে গেলে, যার বাবা-মা নেই সে অনাথ। আমিও খুব অল্প বয়সে আমার মা-বাবাকে হারিয়েছি, তাই সেই দিক থেকে দেখতে গেলে আমি একজন আধা-অনাথ। আমারও কোনও পরিবার ছিল না।’

শাহরুখ আরও বলেন, ‘এটা একজন বহিরাগতের গল্প। আর আমিও এই ইন্ডাস্ট্রিতে একজন ‘বহিরাগত’। কারণ আমার পরিবারের কেউ আমার আগে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন না। আমি দিল্লি থেকে মুম্বাইতে এসেছিলাম, তাই আমিও একজন বহিরাগত। এটা রাজার গল্প। হ্যাঁ, আমি কিং।’জানা গেছে, আগামী ২০ ডিসেম্বর ইংরেজি, হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে ‘মুফাসা: দ্য লায়ন কিং’।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা