ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভক্তের মৃত্যুতে দুঃখ প্রকাশ, ৩৫ লাখ টাকা দেয়ার ঘোষণা আল্লু অর্জুনের

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ১০:১৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ১০:১৩:১৭ পূর্বাহ্ন
ভক্তের মৃত্যুতে দুঃখ প্রকাশ, ৩৫ লাখ টাকা দেয়ার ঘোষণা আল্লু অর্জুনের
‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় নিহত ভক্তের পরিবারকে ৩৫ লাখ টাকা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৫ ডিসেম্বর ‘পুষ্পা টু: দ্য রুল’প্রেক্ষাগৃহে মুক্তির আগেরদিন হায়দরাবাদের আরটিসি ক্রসরোড এলাকার সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারের আয়োজন করা হয়। সেখানে  সশরীরে হাজির ছিলেন আল্লু অর্জুন। প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখতেই সেখানে ছুটে যান ওই ভক্ত।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজ।
 
৪ ডিসেম্বর ওই থিয়েটারে দর্শকদের ছিল উপচেপড়া  ভিড়। এ কারণে থিয়েটারে কিছুক্ষণের মধ্যেই অস্বস্তিবোধ করতে শুরু করে ছেলে শ্রীতেজ। এমন সময় থিয়েটারে আল্লু উপস্থিত হলে দর্শকরা প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। জনতার উপচেপড়া ভিড়ে থিয়েটারের প্রধান ফটক ভেঙে যায়।নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের উদাসীনতায় ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জও করতে হয় পুলিশকে। এতে দর্শকের ভিড়ে পদদলিত হয়ে  ৩৫ বছর বয়সী রেবতী মারা যায়। শিশু শ্রীতেজও গুরুতর আহত হয়।
 এ ঘটনায় আহত শ্রীতেজকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে ভক্তের পরিবার শুধু নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করেন।এমন পরিস্থিতিতেই ঘটনার দুই দিন পর শুক্রবার (৬ নভেম্বর) আল্লু তার এক্স হ্যান্ডেলে লেখেন, সন্ধ্যা থিয়েটারের ঘটনায় আমি মর্মাহত। এই কঠিন সময়ে শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই। আমি কথা দিচ্ছি, আপনারা একা নন। আমি আপনাদের পাশে আছি।
 একটি ভিডিও বার্তায় আল্লু বলেন, এই যন্ত্রণা আপনাদের একার যন্ত্রণা নয়। সিনেমা সংশ্লিষ্ট সকলেই এই ঘটনায় মর্মাহত।
 
সোশ্যাল মিডিয়ায় নিহত ভক্তের পরিবারকে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৫ লাখ টাকা) সহায়তা দেয়ারও ঘোষণা দেন আল্লু। জানান, আহত শিশুর যাবতীয় চিকিৎসার খরচেও পাশে থাকবেন ‘পুষ্পা’ খ্যাত এ অভিনেতা।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা