ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

দামেস্ক দখলের পর যা বললেন বিদ্রোহী নেতা আল জুলানি

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ১২:০৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ১২:০৮:০৪ অপরাহ্ন
দামেস্ক দখলের পর যা বললেন বিদ্রোহী নেতা আল জুলানি

সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)। এক ঘোষণায় গোষ্ঠীটি জানিয়েছে, ‘অত্যাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের কবল থেকে দেশ এখন মুক্ত।’

বিদ্রোহীরা বলছে, ২৪ বছর ধরে সিরিয়া শাসন করা প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। দামেস্কসহ আলেপ্পো ও হোমসের রাস্তায় সাধারণ মানুষ নেমে এসেছে উদযাপনে।

বিদ্রোহীরা আরও জানিয়েছে, দামেস্ক দখলের পর এইচটিএস-এর প্রধান আবু মোহাম্মদ আল জুলানি একটি বার্তায় বলেন, রাজধানীতে উপস্থিত সব বাহিনীকে সরকারি প্রতিষ্ঠান দখল করা নিষিদ্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো সাবেক প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর হয়।

অন্যদিকে প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল জালালি এক ভিডিও বার্তায় জানান, তিনি দামেস্কে নিজের বাড়িতে আছেন এবং সরকারি কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আমি মন্ত্রিপরিষদে থাকব এবং ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত। জনগণ যাকেই নেতা হিসেবে বেছে নেবে, আমি তাকে সহযোগিতা করব। সবাইকে অনুরোধ করব জনসাধারণ ও রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি না করার জন্য।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (৮ ডিসেম্বর) সকালে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ শুরু করে। একই দিনে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী ছেড়ে পালান। তবে তিনি কোথায় গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, দামেস্ক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত বিমান উড়াল দিয়েছে। ধারণা করা হচ্ছে, বাশার আল আসাদ সেই বিমানে ছিলেন।

এইচটিএস আরও জানিয়েছে, ‘একটি অন্ধকার যুগের সমাপ্তি হয়েছে এবং একটি নতুন যুগের সূচনা হয়েছে।’ বিদ্রোহীরা বলছে, আসাদ সরকারের দীর্ঘ শাসনামলে যারা বাস্তুচ্যুত বা কারাগারে বন্দি ছিলেন, তারা এখন ঘরে ফিরতে পারবেন। বিদ্রোহীদের দাবি, নতুন সিরিয়া গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ শুরু করবে, যেখানে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী