ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

‘সিরিয়া দীর্ঘজীবী হোক’, রাষ্ট্রীয় টিভিতে ঘোষণা বিদ্রোহীদের

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ১২:৪৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ১২:৪৪:৩৬ অপরাহ্ন
‘সিরিয়া দীর্ঘজীবী হোক’, রাষ্ট্রীয় টিভিতে ঘোষণা বিদ্রোহীদের
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সরকারের পতনের পর বিদ্রোহীরা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথমবারের মতো দেশবাসীর উদ্দেশে বিবৃতি দিয়েছেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেসামরিক পোশাক পরা একজন ব্যক্তি রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে বলেন, "দামেস্ক শহর মুক্ত করা হয়েছে। অত্যাচারী বাশার আল-আসাদকে উৎখাত করা হয়েছে। দামেস্কের কারাগার থেকে সব বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। আমাদের যোদ্ধা ও নাগরিকদের প্রতি অনুরোধ, তারা যেন সিরিয়ার রাষ্ট্রীয় সম্পত্তি সংরক্ষণ করেন। সিরিয়া দীর্ঘজীবী হোক।"

এর আগে, বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) টেলিগ্রামে ঘোষণা দেয়, "একটি অন্ধকার যুগের সমাপ্তি হয়েছে এবং একটি নতুন যুগের সূচনা হয়েছে। স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়েছেন। সিরিয়া মুক্ত হয়েছে।"

বিদ্রোহীরা আরও জানায়, তারা একটি নতুন সিরিয়া গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচারের জয় হবে।

রয়টার্স জানিয়েছে, রোববার (৮ ডিসেম্বর) সকালে বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করে। এ সময় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী ছেড়ে পালিয়ে যান। তবে তার গন্তব্য সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, দামেস্ক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত বিমান ছেড়ে গেছে, যাতে আসাদ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিমানটি ছাড়ার সময় সেখানে সরকারি সেনা উপস্থিত ছিল।

এই ঘটনায় বিদ্রোহী গোষ্ঠী ও দেশবাসীর মধ্যে উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। বিদ্রোহীরা মনে করছে, এটি সিরিয়ার জন্য নতুন যুগের সূচনা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে