ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

পরবর্তী নেতৃত্ব নিয়ে ভিডিও বার্তায় যা বললেন সিরিয়ার প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০১:২৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০১:২৭:৫৬ অপরাহ্ন
পরবর্তী নেতৃত্ব নিয়ে ভিডিও বার্তায় যা বললেন সিরিয়ার প্রধানমন্ত্রী

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলো রাজধানী দামেস্কে প্রবেশ করে রাষ্ট্রীয় স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে একটি রেকর্ড করা বার্তায় প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল জলিলি পরবর্তী নেতৃত্ব নিয়ে তার অবস্থান তুলে ধরেন। তিনি জানান, সরকার জনগণের নির্বাচিত নেতৃত্বের অধীনে কাজ করতে প্রস্তুত। পাশাপাশি নিয়মতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা এবং সরকার পরিবর্তনের প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী ঘাজি আল জলিলি দেশের জনগণের প্রতি সরকারি সম্পদ রক্ষার আহ্বান জানিয়ে বলেন, “আমি আমার বাড়িতেই অবস্থান করছি। নাগরিকদের নিরাপত্তা এবং সরকারি কার্যক্রম পরিচালনার স্বার্থেই আমি কোথাও যাইনি, যাওয়ার পরিকল্পনাও নেই। দিন শেষে, এই সম্পদ আমাদেরই। এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব।”

এদিকে, প্রধান বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) একটি বিবৃতিতে যোদ্ধাদের সরকারি স্থাপনা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এইচটিএস আরও জানায়, তারা একটি নতুন ও শান্তিপূর্ণ সিরিয়া গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই উত্তরণ এবং সরকারের প্রতিশ্রুতিতে দেশজুড়ে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর