ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগার থেকে বেরিয়ে গেল কয়েদিরা

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০১:৩৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০১:৩৩:০৯ অপরাহ্ন
দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগার থেকে বেরিয়ে গেল কয়েদিরা
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর রাজধানী দামেস্কের কুখ্যাত সেডনায়া কারাগারের বন্দিদের মুক্তি দিয়েছে ইসলামপন্থী বিদ্রোহীরা। রোববার (৮ ডিসেম্বর) সকালে বিদ্রোহীরা কারাগারের গেট খুলে দিয়ে বন্দিদের ছেড়ে দেয়। এক টেলিগ্রাম পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়।

সেডনায়া কারাগার, যা মানব কসাইখানা নামে পরিচিত, বিদ্রোহীদের ওপর নিষ্ঠুর অত্যাচার এবং হত্যা করার জন্য berপরিচিত। দীর্ঘদিন ধরে এই কারাগারে হাজার হাজার মানুষকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।

দামেস্ক শহরের এক বাসিন্দা জানান, শহরে বিদ্রোহী যোদ্ধারা ঢুকে পড়েছে এবং চারপাশে গোলাগুলির শব্দ শোনা গেছে। নিরাপত্তার জন্য সাধারণ মানুষ ঘরের বাইরে যাচ্ছে না।

বিদ্রোহীদের এই পদক্ষেপকে আসাদের ২৪ বছরের শাসনের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকলেও এর মধ্য দিয়ে সিরিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রতিশ্রুতি দিয়েছে যে তারা প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না।

এক বিবৃতিতে বিদ্রোহীরা জানিয়েছে, "আসাদের শাসনের সমাপ্তি একটি নতুন সিরিয়ার সূচনা। আমরা এমন একটি রাষ্ট্র গড়ব যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারবে এবং ন্যায়ের জয় হবে।"

দামেস্কে বিদ্রোহীদের এই বিজয় পুরো সিরিয়া জুড়ে এক নতুন রাজনৈতিক পর্বের সম্ভাবনা তৈরি করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা