ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
আসাদ সরকারের পতন

৫০ বছরের মধ্যে প্রথমবার সিরিয়া সীমান্ত অতিক্রম ইসরাইলি বাহিনীর

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০১:৫৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০১:৫৭:০৬ অপরাহ্ন
৫০ বছরের মধ্যে প্রথমবার সিরিয়া সীমান্ত অতিক্রম ইসরাইলি বাহিনীর
ইসরাইলের সামরিক উপস্থিতি সিরিয়ায় শক্তিশালী করার ঘোষণার পরপরই সিরিয়া-ইসরাইল সীমান্তে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। 

১৯৭৪ সালের পর প্রথমবারের মতো ইসরাইলি ট্যাংক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করেছে। 

আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সিরিয়ার সশস্ত্র বাহিনী কিংবা বেসামরিক নাগরিকদের কাছে ইসরাইলি অবস্থানকে সুরক্ষিত রাখতে এবং তাদের কাছে পৌঁছানো রোধ করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এছাড়া, ইসরাইলের প্রবাসী-বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি সিরিয়ার গোলান মালভূমিতে একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কথা বলেছেন, যা ১৯৭৪ সালের যুদ্ধবিরতির ভিত্তিতে হবে। 

ইসরাইল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অংশ দখল করে নেয় এবং ১৯৮১ সালে এটিকে নিজেদের সঙ্গে সংযুক্ত করে।

এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর বিদ্রোহীরা তাদের প্রথম বিবৃতি সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচার করেছে।

এক ব্যক্তি বেসামরিক পোশাক পরে জানিয়েছে, দামেস্ক শহর মুক্ত হয়েছে এবং অত্যাচারী আসাদকে উৎখাত করা হয়েছে। এই বিদ্রোহী গোষ্ঠী, হায়াত তাহরির আল-শাম (এইচটিএস), তাদের টেলিগ্রামে দাবি করেছে, "একটি অন্ধকার যুগের সমাপ্তি হয়েছে এবং নতুন যুগের সূচনা হয়েছে।"

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর