ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার ‘শুক্রবার আমার চেম্বারে রোগী বেশি’—ভোট দিয়ে বললেন এজাজ পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি   হলি আর্টিজানের ১০ বছর কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬ মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর FLAXA ও বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনার পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

দ্রব্যমূল্য যাচাইয়ে ছদ্মবেশে বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ 

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৯:০৫:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৯:০৫:১৮ পূর্বাহ্ন
দ্রব্যমূল্য যাচাইয়ে ছদ্মবেশে বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ 
দ্রব্যমূল্য যাচাইয়ে ছদ্মবেশে বাজার পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় তার মুখে মাস্ক ও মাথায় টুপি ছিল। শনিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আসিফ মাহমুদ তার নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে পোস্ট করে বিষয়টি জানান। ওই পোস্টে আসিফ মাহমুদের তিনটি ছবি সংযুক্ত করা হয়।ছবির স্থানটি চানখারপুলের পাশে আনন্দ বাজার বলে পোস্টে উল্লেখ করেছেন আসিফ মাহমুদ। এ সময় তার সঙ্গে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী দেখা যায়নি।ফেসবুকের ওই পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ডিমের হালি ৬০ থেকে ৪৮ টাকা, লাউ প্রতিপিস ১০০ থেকে ৪০-৫০ টাকা ও কাঁচা মরিচ প্রতি কেজি ৩০০ থেকে ১৪০-১৫০ টাকায় নেমে এসেছে। সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে, যদিও স্থান ও বাজারভেদে দামে কিছু ভিন্নতা রয়েছে।
শীতের সবজি বাজারে আসা শুরু হলে আরো কমে আসবে। অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করেন তিনি।
আরেকটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, ঢাকাসহ শহরগুলোর বাজারে সবজি, ডিমের দাম কমে আসলেও প্রান্তিক বাজারগুলোতে স্থানীয় আড়তদার/ফরিয়াদের দৌরাত্ম্যে বেশি মূল্যে বিক্রির অভিযোগ পাচ্ছি। প্রান্তিক পর্যায়েও বাজার তদারকির ব্যবস্থা নেওয়া হবে।

এক্ষেত্রে প্রশাসনকে স্থানীয় জনগণের সহযোগিতা প্রত্যাশা করছি।আসিফ মাহমুদের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে নিয়ে নেটিজেনদের অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন। আলী আরমান নামে একজন ওই পোস্টে কমেন্ট করেছেন, একজন নেতা বাজারে গিয়ে বাজার দেখছে। এটা প্রশংসনীয় কাজ। আল্লাহ আপনাকে সঠিকভাবে দায়িত্ব পালনের তাওফিক দিক।


 

কমেন্ট বক্স
বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার