ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

রাশিয়ার সমর্থন হারিয়ে পদত্যাগে বাধ্য হলেন বাশার আল আসাদ : ট্রাম্প

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৩:৪৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৩:৪৮:২৬ অপরাহ্ন
রাশিয়ার সমর্থন হারিয়ে পদত্যাগে বাধ্য হলেন বাশার আল আসাদ : ট্রাম্প
রাশিয়ার সমর্থন হারিয়ে পালাতে বাধ্য হয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার (৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেন।ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে লিখেছেন, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ার সমর্থনে চলতেন। এখন যেহেতু তিনি রাশিয়ার সমর্থন হারিয়েছেন, সেজন্য তার পতন হয়েছে।তিনি আরো বলেন, আসাদের দিন শেষ। তার ভরসা ছিল রাশিয়া। এখন রাশিয়া তাকে সমর্থন দিতে আগ্রহী নয়। কারণ, রাশিয়ার নেতৃত্ব দিচ্ছেন পুতিন। তিনি আসাদকে আর কোনোদিন সাহায্য করবেন না।

এর আগে গতকাল ট্রাম্প বলেছিলেন, সিরিয়া নিয়ে মাথা ঘামাবে না যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র। দেশটি আমাদের বন্ধু নয়।’তিনি আরো বলেন, ‘সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই। এটা আমাদের লড়াই নয়। যারা লড়ছে, তাদের লড়তে দিন। এর মধ্যে যুক্ত হওয়ার দরকার নেই।’

সূত্র : আল জাজিরা

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী