ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

বাংলাদেশে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৪:৩০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৪:৩০:০৯ অপরাহ্ন
বাংলাদেশে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে। রোববার (৮ ডিসেম্বর) জারি করা এই বিজ্ঞপ্তিতে বিদেশি নাগরিকদের বাংলাদেশে অবস্থানের বৈধতা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এর ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় প্রভাব পড়তে পারে।”

এতে আরও বলা হয়েছে, “যেসব বিদেশি নাগরিক বৈধতা ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের দ্রুত বৈধতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

এ ধরনের পদক্ষেপের লক্ষ্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈধ প্রক্রিয়ার বাইরে থাকা বিদেশি নাগরিকদের নিয়মের আওতায় আনা।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ