ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

একটি বাহিনীকে নিষ্ক্রিয় করতেই পিলখানা হত্যাকাণ্ড: হাসনাত

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৪:৪৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৪:৪৭:১৪ অপরাহ্ন
একটি বাহিনীকে নিষ্ক্রিয় করতেই পিলখানা হত্যাকাণ্ড: হাসনাত
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (৮ ডিসেম্বর) পিলখানায় জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত বলেন, "পিলখানা হত্যাকাণ্ড রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে। ইচ্ছাকৃতভাবে একটি বাহিনীকে নিষ্ক্রিয় করে ফেলার চক্রান্ত বাস্তবায়ন করা হয়েছে।"

তিনি আরও বলেন, "খুব দ্রুত সময়ের মধ্যে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার হওয়া উচিত।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ আহ্বায়ক ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া আওয়ামী দোসরদের পালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, "৬২৬ জন কীভাবে নিরাপদে চলে গেল? আমরা এর জবাব চাই। সেনাবাহিনীর কাছে আবেদন, কারা ফ্যাসিবাদের দোসরদের পালাতে সহায়তা করল, তা পরিষ্কার করুন।"

হাসনাত আরও বলেন, "ফ্যাসিবাদকে আর কোনো নামে ফিরে আসতে দেওয়া হবে না। কাউকেই ফ্যাসিস্ট হয়ে উঠতে দেওয়া হবে না। ভারতের প্রোপাগান্ডার বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে জবাব দিতে হবে।"

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ