ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

র‍্যাব বিলুপ্তির দাবি ফরহাদ মজহারের

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৫:২০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৫:২০:১৩ অপরাহ্ন
র‍্যাব বিলুপ্তির দাবি ফরহাদ মজহারের
আওয়ামী লীগ সরকারের গুম-খুনের সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ বাহিনী বিলুপ্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার।

রোববার (৮ ডিসেম্বর) পিলখানায় জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, "র‍্যাবকে দ্রুত বিলুপ্ত করতে হবে। বিজিবিকে বর্ডার গার্ড নয়, সৈনিক হিসেবে মর্যাদা দিতে হবে।" তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের প্রকল্প নিয়েই ভারত তাদের সহযোগিতা করছে এবং আওয়ামী লীগের খুনিদের দিল্লিতে জায়গা দিয়েছে।

তিনি আরও বলেন, "ভারতের বর্তমান প্রোপাগান্ডা নিছক মিথ্যাচার নয়। এটি সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেয়। তাই আমাদেরও প্রস্তুত থাকতে হবে।"

এসময় তিনি প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেওয়ার দাবি জানান। তার মতে, "ভারতীয়দের প্রোপাগান্ডার জবাব দিতে হলে আমাদের নাগরিকদের মিলিটারি প্রশিক্ষণ নিতে হবে।"

তিনি সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ