ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইসরায়েলি হামলায় প্রাণ হারালো রোনালদোর মতো হতে চাওয়া ফিলিস্তিনি কিশোর

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৫:৩৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৫:৩৭:১১ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় প্রাণ হারালো রোনালদোর মতো হতে চাওয়া ফিলিস্তিনি কিশোর
১৪ বছরের ফিলিস্তিনি কিশোর নাজি আল-বাবার স্বপ্ন ছিল একদিন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড় হওয়ার। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। হেব্রনের কাছে জঙ্গলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) গুলিতে তার জীবন থেমে গেল। রোববার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইংরেজি ভাষায় নাজি নামের অর্থ ‘মৃত্যুঞ্জয়ী’। তবে বাস্তবতা তার নামের অর্থকে ছাড়িয়ে গিয়েছিল। অধিকৃত গাজার পশ্চিম তীরে জন্ম নেওয়া নাজি শৈশব থেকেই ফুটবলের প্রতি তার মুগ্ধতা ও দক্ষতা দিয়ে সবার মন জয় করেছিল। চার বছর বয়স থেকেই লম্বা শারীরিক গঠন এবং চমৎকার প্রতিভার কারণে হেব্রনের উত্তরের হালহুল স্পোর্টস ক্লাবে খেলার সুযোগ পেয়েছিল সে। ক্লাবটির কর্মকর্তাদের বিশ্বাস ছিল, একদিন ফিলিস্তিনের জাতীয় দলে তার অভিষেক হবে।

নাজি ছিল পরিবার এবং আশেপাশের সবার প্রিয়। তার হাস্যোজ্জ্বল মুখ, উদারতা, এবং কোমল ব্যবহার সবাইকে মুগ্ধ করত। কিন্তু এই প্রতিশ্রুতিশীল কিশোরের জীবন এবং স্বপ্ন থেমে গেল ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর হামলায়।

তার পরিবার এবং ক্লাব সদস্যদের জন্য এ শোক অপূরণীয়। নাজির স্মৃতি আর স্বপ্নের কথা এখন কেবল অতীত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা