ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মেট্রোরেলের টিএসসি স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৫:৪২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৫:৪২:১৫ অপরাহ্ন
মেট্রোরেলের টিএসসি স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত তারিখগুলো হলো: ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

প্রক্টর সাইফুদ্দীন বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টিএসসি স্টেশন বন্ধের সুপারিশ করি। এ প্রস্তাব গ্রহণ করে যোগাযোগ সচিব তাৎক্ষণিকভাবে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালককে এই নির্দেশনা দেন। শিগগিরই মেট্রোরেল কর্তৃপক্ষকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথ আমরা চাইলে বন্ধ করতে পারি। কিন্তু মেট্রোরেল স্টেশন খোলা থাকলে সেখান দিয়ে বহিরাগতরা প্রবেশ করতে পারবে। তাই মেট্রোরেলের টিএসসি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা জরুরি মনে করেছি।”

এই সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা