ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

পরিস্থিতি অনুযায়ী সীমান্তে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৫:৪৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৫:৪৬:৪৩ অপরাহ্ন
পরিস্থিতি অনুযায়ী সীমান্তে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ
সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবিকে সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, "সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রয়োজনে ব্যবস্থা নিতে বিজিবিকে নির্দেশ দেওয়া রয়েছে।"

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "বিজিবিকে বলা হয়েছে, সীমান্তে কোনো উত্তেজনা হলে বুক দেখাতে হবে, পিট নয়। কোনো উসকানি এলে তা প্রতিহত করতে হবে, কোনো ছাড় দেওয়া হবে না।"

পঞ্চগড় সীমান্তে উত্তেজনা ও হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, "বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে এবং সব সময় প্রস্তুত থাকতে। তবে বড় ধরনের উত্তেজনা নেই। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত রাখতে আমরা সতর্ক আছি।"

তিনি আরও বলেন, "সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। নিরাপত্তা নিশ্চিতে আমরা সদা প্রস্তুত। সীমান্তে তারা সম্পূর্ণ নিরাপদ।"

এই বক্তব্যের মাধ্যমে সীমান্তে পরিস্থিতি শান্ত রাখতে সরকারের অঙ্গীকারের কথাই পুনর্ব্যক্ত করেছেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ