ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস হার্ডারের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিতের নির্দেশ ইউজিসির দেশে আপাতত জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে গ্রাহকদের সুখবর দিল নবীন ফ্যাশন ২৫ মার্চ কালরাত স্মরণে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না দায়িত্বে অবহেলায় দুর্ঘটনা, ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবরে ছোট ছেলের তাণ্ডব কলার মোচা দেখিয়ে রেল থামানো এনামুলকে পুরস্কৃত করল রেলওয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধে শ্রমিক চাহিদা বাড়ার সম্ভাবনা দেখছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা উন্নতির দিকে লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু মানহানি মামলায় ইনু-মেনন-মানিকের জামিন মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে কলম্বিয়ায় ৯০ সেনা নিহতের ঘটনায়ও কেন যুক্তরাষ্ট্রের নাম আসছে আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশগুলো আমরা গ্রহণ করব: সালাহউদ্দিন

আজ দাম চূড়ান্ত হচ্ছে বোতলজাত সয়াবিনের

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৮:৪৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৮:৪৬:৫২ পূর্বাহ্ন
আজ দাম চূড়ান্ত হচ্ছে বোতলজাত সয়াবিনের
ঢাকার দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না এক লিটার ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল। খুচরা বিক্রেতারা অভিযোগ করছেন, মিল মালিকরা দাম বাড়ানোর জন্য বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন। এদিকে সরকারের কাছে তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন উৎপাদনকারীরা। বিষয়টি নিয়ে গতকাল রবিবার বাজারে ভোজ্যতেলের সংকট মোকাবিলায় মিল মালিকদের সঙ্গে বৈঠক করলেও কোনো সুরাহা করতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়। সমস্যা সমাধানে আজ সোমবার আবারও বৈঠকে বসবেন তারা।কয়েক দিন ধরে রাজধানীসহ সারাদেশে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। অনেক দোকানেই তেল পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে গতকাল রবিবার বিকালে সচিবালয়ে মিল মালিকদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভা শেষে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, বাজারে ভোজ্যতেলের সংকট হওয়ার কারণ সম্পর্কে মিলগুলোর কর্মকর্তাদের কাছে জানতে চান উপদেষ্টা। তারা দাবি করেন যে, মিলগুলো স্বাভাবিকভাবে ভোজ্যতেল সরবরাহ করছেন। তাই বাজারে তেলের সংকট হওয়ার পেছনে তাদের কোনো দায় নেই।ওই কর্মকর্তা আরও জানান, মিল মালিকরা অফিসিয়ালি ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো প্রস্তাব দেননি। তবে তারা বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অনেক বেড়েছে। আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে দাম নির্ধারণের দাবি করেছেন তারা। রবিবারের বৈঠকে দাম বাড়ানো কিংবা অন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আজ সোমবার সকালে মিল মালিকদের সঙ্গে সভা করবেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কর্মকর্তারা।

গত সেপ্টেম্বর মাস থেকেই ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ দিতে থাকেন মিল মালিকরা। তবে উচ্চ মূল্যস্ফীতির সময়ে দাম বাড়ানোর বদলে শুল্কছাড় দিয়ে মিলগুলোকে খুশি রাখার চেষ্টা করে সরকার। গত অক্টোবরে সয়াবিন ও পাম তেল আমদানিতে দুই দফায় শুল্ককর কমানো হয়েছে।প্রথম দফায় ১৭ অক্টোবর ও দ্বিতীয় দফায় ১৯ নভেম্বর শুল্ককর কমিয়ে তা নামিয়ে আনা হয়েছে ৫ শতাংশে। তাতে প্রতি কেজি অপরিশোধিত সয়াবিন ও পাম তেলে শুল্ককর ১৭-১৮ টাকা থেকে কমে ৭ টাকায় নেমে এসেছে, অর্থাৎ প্রতি কেজিতে শুল্ককর কমেছে ১০-১১ টাকা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস হার্ডারের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস হার্ডারের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক