ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

কিছু আইনি প্রক্রিয়ার পর ফেরত চাওয়া হবে হাসিনাকে

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ১১:৩৫:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ১১:৩৫:৩০ পূর্বাহ্ন
কিছু আইনি প্রক্রিয়ার পর ফেরত চাওয়া হবে হাসিনাকে
ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়ার পর শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।শফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুব স্পষ্ট। আমরা তাকে দেশে ফিরিয়ে আইনের সম্মুখীন করতে চাই।যে গণহত্যা হলো, জুলাই-আগস্টে যে এক হাজার ৫০০ মানুষকে হত্যা করা হলো, এর নির্দেশদাতা তো তিনি। এর আগে যত গুম হয়েছে, তিনি তো সরকারপ্রধান ছিলেন।’শফিকুল আলম বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যর্পণ চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যর্পণের জন্য চাওয়া যায়।এটা শেষ করে আমরা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তার প্রত্যর্পণ চাইব।
’ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত :নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের বক্তব্য তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর।অপূর্ব জাহাঙ্গীর বলেন, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন, আগামী বছর নির্বাচন হতে পারে।

তবে এটি তার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনবিষয়ক কোনো ঘোষণা আসেনি।কবে ঘোষণা আসতে পারে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যখন ঘোষণা আসবে, তখন সবার আগে আপনারা জানতে পারবেন।’‘মনে করছি না সয়াবিন তেলের সংকট আছে’ : প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, মনে করছি না বাজারে সয়াবিন তেলের সংকট আছে। রোজায় যাতে সমস্যা না হয়, সে জন্য আমদানিকারকদের সঙ্গে বৈঠক হয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা