ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

প্রাক্তনের কাছে বারবার ফিরতে মন চায়, কী বলছে গবেষণা

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ১১:৫৫:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ১২:০৫:০২ অপরাহ্ন
প্রাক্তনের কাছে বারবার ফিরতে মন চায়, কী বলছে গবেষণা
ভালোবাসার স্মৃতি একেক জনের একেক রকম। কেউ হয়তো দূর থেকে ভালোবেসে একজনকে সারাজীবন মনে রাখেন। কেউ আবার ব্যর্থ প্রেমের স্মৃতি আজীবন বয়ে বেড়ান।তবে একথা সত্যি যে, প্রথম প্রেম মানুষ কখনোই ভুলতে পারে না। এ কারণে বিচ্ছেদের পরও ফেলে আসা স্মৃতিগুলো মনকে কুড়ে কুড়ে খায়। হাজার কাজে নিজেদের ব্যস্ত রেখেও প্রাক্তনকে মন থেকে মুছে ফেলা যেন সম্ভব হয় না।শুধু আপনি নন, এমনটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। শতকরা ৫০ শতাংশ মানুষেরই একই মনোভাব বলে জানিয়েছে এক সমীক্ষা। সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনাল সায়েন্স জার্নালে প্রকাশিত এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে।  

বিচ্ছেদের পরও কেন মনটা প্রাক্তনের কাছেই পড়ে থাকে? কেন বারবার তার কাছে ফিরে যেতে মন চায়? এসব বিষয় নিয়ে উটাহ ও টরন্টো বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ গবেষণা চলেছে। সমীক্ষায় দেখা যাচ্ছে, ২৩টি কারণে প্রেমিক যুগলের মধ্যে বিচ্ছেদ ঘটে। আর মোটামুটি ২৭টি কারণে বিচ্ছেদ ভুলে নতুন করে সঙ্গীর সঙ্গে পথচলা শুরু করতে চান কোনো মানুষ। 

তবে এ ক্ষেত্রে পাঁচটি কারণ বেশি চোখে পড়ে। কী সেগুলো- তা এক প্রতিবেদনে জানিয়ে দিয়েছে ভারতের সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিন...

শুধু আবেগের বশেই ৬৬ শতাংশ প্রেমিক বা প্রেমিকা নিজের পুরোনো প্রেমের কাছে ফিরে যেতে চান এবং ফিরেও যান। আসলে কোথাও গিয়ে পার্টনারের ওপর ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়েন তারা। জীবনে পার্টনারের উপস্থিতি একপ্রকার অভ্যাসে পরিণত হয়। সেই অভ্যাস ছাড়তে মন সম্মতি দেয় না। তাই বেশিদিন দূরে সরে থাকাও তার পক্ষে সম্ভব হয় না।

বিচ্ছেদের পর অনেকেই আবার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। বুঝতে পারেন না, ভবিষ্যতের কোন পরিকল্পনা তার ভালো হবে কিংবা কীভাবে বাকি জীবন একা কাটাবেন। সেই আশঙ্কা থেকেই পুরোনো ভালোবাসার কাছে ফেরেন অনেকে।যেভাবে ভালোবাসা থাকে, সেখানে আশাও থাকে। সঙ্গী আবার আগের মতো ভালো হয়ে যাবেন। পুরোনো ভুলগুলো শুধরে নিয়ে একসঙ্গে ঘর বাঁধলেই জীবনের ষোলো কলা পূর্ণ হবে। সম্পর্কে ভাঙা-গড়া তো থাকেই, তাই বিচ্ছেদ সমাধানের কোনো সূত্র নয়। এমন ধারণা থেকেও সঙ্গীকে নতুন করে পাওয়ার আশাতেই অনেকে পুরোনো সম্পর্কে ফেরেন।

পুরোনো সম্পর্কে জোড়া লাগার আরও একটি মজার কারণ উঠে এসেছে গবেষণায়। বিচ্ছেদের সিদ্ধান্তটা আদৌ ঠিক ছিল কি না, এ ভাবনা অনেকের মাথাতেই আসে। ব্রেকআপের কষ্ট সহ্য করতে পারেন না, মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। আর তখনই মনে হয়, হয়তো সিদ্ধান্তটা ঠিক ছিল না। তাই ভুল শুধরে নেওয়ার জন্যই পুরোনো বিবাদ ভুলে সঙ্গীর হাত ধরেন অনেকে।

গবেষণায় দেখা গেছে, ৩৮ শতাংশ কাপলের বিচ্ছেদের কারণ বিশ্বাসের অভাব।পার্টনারের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলার কারণেই তাদের সম্পর্কে ছেদ পড়ে। আবেগের বশে সেই বিশ্বাস আবার নতুন করে ফেরানোর চেষ্টা করেন অনেকে। তাই একসঙ্গে কাটানো সুখের স্মৃতিগুলো মনে করে অনেকে সম্পর্কে ফেরেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা