ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান রাশিয়ার

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ১২:১২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ১২:৩১:৪৬ অপরাহ্ন
সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান রাশিয়ার
বিদ্রোহীদের অভিযানের মুখে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে রাশিয়া।রাশিয়ান এক কূটনীতিকের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।জাতিসংঘে রাশিয়ার  উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লেখেন, সিরিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সোমবারই বৈঠকটি হবে বলে আশা করছি।
 
তিনি আরও লেখেন, আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ‘পরিণতি’ কী হবে। এছাড়া রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের জন্য কী অপক্ষো করছে তা স্পষ্ট নয়।রাশিয়ার এই কূটনৈতিক বলেন, বিশেষ করে গোলান হাইটসে জাতিসংঘের টহলযুক্ত ডিমিলিটারাইজড জোন ইসরাইল নিয়ন্ত্রণে নেয়ার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ।কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এএফপি বলছে, সিরিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকটি হবে। তবে কখন হবে তা এখনো নিশ্চিত নয়।
 
এদিকে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার স্বৈরশ্বাসক বাশার আল-আসাদ। রাজনৈতিক আশ্রয়ে পরিবারের সদস্যরাসহ তিনি মস্কোয় অবস্থান করছেন।রাশিয়ার বার্তাসংস্থা তাস ও রিয়া নভস্তির বরাত দিয়ে রয়টার্সের বলা হয়েছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবারের সদস্যরা মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে।এর আগে রোববার বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে নেয়ার ঘোষণা দেয়ার পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে করে পালিয়ে যান তিনি।
 
উল্লেখ্য, আসাদ তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর ২০০০ সালে ক্ষমতায় বসেন। তার বাবাও ২৯ বছর ধরে সিরিয়া শাসন করেছেন। তিনিও অনেকটা তার ছেলে বাশার আল-আসাদের মতোই। দমনপীড়ন চালিয়ে জোর করে ক্ষমতা আঁকড়ে ছিলেন।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী