ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘অ্যান্টি-ড্রোন ইউনিট’ বসাচ্ছে ভারত

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০১:০৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০১:০৫:৩২ অপরাহ্ন
বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘অ্যান্টি-ড্রোন ইউনিট’ বসাচ্ছে ভারত

ভারত ড্রোন হুমকি থেকে দেশকে রক্ষা করতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের জন্য বড় পরিসরে অ্যান্টি-ড্রোন ইউনিট স্থাপন করতে যাচ্ছে।

রোববার (৮ ডিসেম্বর) রাজস্থানের যোধপুরে বিএসএফের ৬০তম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে এক ভাষণে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই তথ্য জানান।

তিনি বলেন, আগামী দিনে ড্রোন হুমকি আরও বাড়তে পারে। তাই এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অমিত শাহ বলেন, সরকারের সমস্ত সীমান্ত সুরক্ষা বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডিআরডিও এবং বিভিন্ন গবেষণা বিভাগের সমন্বয়ে এই অ্যান্টি-ড্রোন ইউনিট গঠন করা হয়েছে।

তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে এই ড্রোন সিস্টেম স্থাপন করা হয়েছে। এটি ড্রোন অনুপ্রবেশের ৫৫ শতাংশ ঠেকাতে সক্ষম, যা আগের ড্রোনবিরোধী সিস্টেমের তুলনায় ৩ শতাংশ উন্নত।

অমিত শাহ আরও বলেন, ড্রোন হুমকি থেকে দেশকে রক্ষা করার জন্য আগামী কয়েক বছরের মধ্যে আরও ব্যাপক আকারে অ্যান্টি-ড্রোন ইউনিট গঠন করা হবে।

বাংলাদেশ সীমান্তের বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোদি সরকার আন্তর্জাতিক সীমান্ত বরাবর সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণের জন্য সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা (সিআইবিএমএস) চালু করেছে। আসামের ধুবরিতে স্থাপিত পাইলট প্রকল্প থেকে প্রাপ্ত ফলাফল অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

তিনি আরও বলেন, পাইলট প্রকল্পটির আরও উন্নয়ন শেষে সিআইবিএমএস সিস্টেমটি পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তেও ব্যবহার করা হবে।

বাংলাদেশ সীমান্তের অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কে তিনি বলেন,

  • ৫৯১ কিলোমিটার সীমান্তে বেষ্টনী নির্মাণ শেষ হয়েছে।
  • ১,১৫৯ কিলোমিটার সীমান্তে ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে।
  • ৫৭৩টি সীমান্ত ফাঁড়িসহ ৫৭৯টি পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার

ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার