ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

পিএসজির আগে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান এমবাপ্পে

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০১:১৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০১:১৫:০০ অপরাহ্ন
পিএসজির আগে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান এমবাপ্পে
গত মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে নতুন ক্লাবে এখনও ঠিকভাবে মানিয়ে নিতে পারেননি ফরাসি এই তারকা। রিয়ালে প্রত্যাশিত পারফরম্যান্স না করতে পারায় সমালোচনাও শুনতে হচ্ছে তাকে। পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার অপূর্ণতা নিয়ে ক্লাব ছাড়েন তিনি। এবার রিয়ালে সেই শিরোপা জিতে ক্যারিয়ারের পূর্ণতা চান এমবাপ্পে।

বিশ্বকাপ জেতেন মাত্র ২০ বছর বয়সে। পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ২৫ বছর বয়সেই। কিন্তু এখনও ক্লাব ফুটবলের সবচেয়ে বড় শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি এমবাপ্পে। পিএসজিতে সাত মৌসুমের শত চেষ্টায়ও সেই শিরোপা ধরা দেয়নি। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার বড় কারণগুলোর একটি ছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতার তীব্র আকাঙ্ক্ষা।

রিয়ালে যোগ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য মুখিয়ে আছেন এমবাপ্পে। এমনকি তার সাবেক ক্লাব পিএসজির আগেই এই শিরোপা জিততে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমি কি চাই পিএসজি এখনই চ্যাম্পিয়ন্স লিগ জিতুক? না, এখন না। আমি মাদ্রিদের সঙ্গে জিততে চাই। তবে পিএসজির জন্য শুভ কামনা। আশা করি, একদিন তারা জিতবে। কিন্তু এখন না, কারণ আমাকে আগে একটু জিততে হবে (হাসি)।’

রিয়ালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ২১ ম্যাচে ১১ গোল এবং ২ অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। পিএসজিতে সাত মৌসুমে তিনি খেলেছেন ৩০৮ ম্যাচ, যেখানে তার গোল ২৫৬টি এবং অ্যাসিস্ট ১০৮টি। ২০১৮-১৯ মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন এমবাপ্পে। তবে বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায়। পিএসজির হয়ে ছয়বার লিগ ওয়ান এবং চারবার কোপা দে ফ্রান্সসহ আরও অনেক শিরোপা জিতেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে