ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিবদের বৈঠক শেষ, আলোচ্য বিষয় জানা যাবে বিকেলে

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০২:১৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০২:১৭:১৭ অপরাহ্ন
বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিবদের বৈঠক শেষ, আলোচ্য বিষয় জানা যাবে বিকেলে

বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ সোমবার দুপুরে শেষ হয়েছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি নেতৃত্ব দেন।

বৈঠকের আগেই দুই পররাষ্ট্রসচিব একান্তে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হলেও, বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো প্রকাশ করা হয়নি। তবে, বিকেল ৩টার দিকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গণমাধ্যমে বৈঠকের বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে।

বৈঠকের পর বিক্রম মিশ্রি পদ্মায় মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন এবং পরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ রাতেই তিনি দিল্লি ফিরে যাবেন।

এটি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা ও নয়াদিল্লির মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। দুই দেশের সম্পর্কের চরম টানাপোড়েনের মধ্যে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ সকাল ৯টার দিকে ঢাকায় পৌঁছান। তাকে কুর্মিটোলার বিমানঘাঁটিতে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা