ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

আদালতে হাই কমোড চাইলেন পলক

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৩:১৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৩:১৪:৩১ অপরাহ্ন
আদালতে হাই কমোড চাইলেন পলক

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার চানখারপুলে ছাত্রদল নেতা মানিক মিয়ার হত্যার ঘটনায় তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি তার মক্কেল পলকের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে আবেদন করেছেন যে, পলক লো কমোড ব্যবহার করতে সক্ষম নয় এবং তাকে হাই কমোড প্রয়োজন। পলক কোমর ব্যথায় ভুগছেন এবং তাকে রিমান্ডে নেয়া হলে তাকে শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হবে। পলককে দীর্ঘ রিমান্ডে নেওয়ার পরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন হয়নি। তাই তার রিমান্ড বাতিল করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার প্রার্থনা করেন তিনি।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, পলকের বিরুদ্ধে ৪৬টি মামলা রয়েছে এবং ৩১ দিন রিমান্ডে থাকার পরও কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি আরও উল্লেখ করেন, কোর্টে আসা পর্যন্ত পলকের অসুস্থতার প্রমাণ ছিল না, তবে বাইরে থাকলে তিনি আরও হত্যাকাণ্ড ঘটাতে দ্বিধাবোধ করবেন না।

শুনানির শেষে আদালত পলকের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখযোগ্য যে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চানখারপুলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রদল নেতা মানিক মিয়া। তার হত্যা মামলায় পলক দ্বিতীয় আসামি হিসেবে রয়েছেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা