ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

এবার টোঙ্গার প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৩:২৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৩:২৭:৩৬ অপরাহ্ন
এবার টোঙ্গার প্রধানমন্ত্রীর পদত্যাগ
প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার প্রধানমন্ত্রী সিওসি সোভালেনি সোমবার আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ কর্মকর্তারা বলেছেন, দেশটির রাজপরিবারের সাথে ক্ষমতার লড়াইয়ের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।পার্লামেন্টের কর্মকর্তা রোন্ডা হুফাঙ্গা বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে আমরা নিশ্চিত নই যে এরপর কী হবে।’প্রধানমন্ত্রী সিওসি সোভালেনি পার্লামেন্টকে বলেছিলেন, আইন প্রণেতারা অনাস্থা ভোটে তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেয়ার ঠিক কিছুক্ষণ আগে তিনি পদত্যাগ করেন।সোভালেনির পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেছেন। ১৯ শতকের শেষের দিক থেকে টোঙ্গায় একটি সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে।

দেশটির রাজপরিবার তাদের কিছু ক্ষমতা ধীরে ধীরে ত্যাগ করেছে, টোঙ্গান রাজা এবং তার সহকর্মী সম্ভ্রান্তরা যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন।২০০৬ সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের পর সংবিধান সংশোধন করে। ওই সময়ে, টোঙ্গান রাজা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং সামরিক কমান্ডার-ইন-চিফ হিসেবে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন।যদিও রাজতন্ত্র শেষ পর্যন্ত নির্বাচিত আইন প্রণেতাদের একটি মন্ত্রিসভায় তার অনেক দায়িত্ব হস্তান্তর করতে সম্মত হয়েছিল, তবে এর ক্ষমতা সম্পূর্ণভাবে কমানো হয়নি।টোঙ্গার বংশানুক্রমিক রাজপরিবার এখনো দেশের ২৬ আসনের আইনসভায় নয়জন সদস্য নির্বাচন করে।সোভালেনি ২০১৪ সালে প্রথম সংসদে নির্বাচিত হন এবং ২০১৪-১৭ থেকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, তারপর ২০১৯ সালে শিক্ষামন্ত্রী হন। ২০২১ সালে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত পালন করেন।

সূত্র : বাসস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী