ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আইভরি কোস্টের খ্যাতিমান ফুটবলার জ্যাকবের ইসলাম গ্রহণ

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৪:৫৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৪:৫৮:৫২ অপরাহ্ন
আইভরি কোস্টের খ্যাতিমান ফুটবলার জ্যাকবের ইসলাম গ্রহণ

সৌদি আরবের প্রসিদ্ধ ফুটবল ক্লাব আল আহলির খ্যাতিমান ফুটবলার জ্যাকব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তার নাম পরিবর্তন করে মুহাম্মদ রেখেছেন। ৬ ডিসেম্বর, শুক্রবার লিবিয়ার আহমেদ জররুক মসজিদে একটি আবেগঘন মুহূর্তে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ভিডিওটি ক্লাবের ফেসবুক পেজে পোস্ট করা হয়, যেখানে দেখা যায়, তিনি জুমার নামাজের পর শাহাদাহ পাঠ করেন।

জ্যাকব, আইভরি কোস্টের তরুণ ফুটবলার, তার ধর্মান্তরের প্রক্রিয়ার কথা জানিয়ে বলেন, তিনি কয়েক বছর ধরে ইসলামের প্রতি আগ্রহী ছিলেন, যা ইসলামী বই পড়া এবং মুসলিম সম্প্রদায়ের জীবনযাপন পর্যবেক্ষণের মাধ্যমে আরও গভীর হয়। তার বোনও সম্প্রতি ইসলামে ধর্মান্তরিত হয়েছেন, যা তাকে প্রভাবিত করেছে।

তিনি বিশেষভাবে তার দলের সেনেগালের মুসলিম খেলোয়াড় বাবু ওসমানকে ধন্যবাদ জানান, যিনি তাকে ইসলামের পথে অনুপ্রাণিত করেছেন। জ্যাকব বলেন, “আমি শান্তি ও বিশ্বাসে পরিপূর্ণ একটি নতুন জীবন শুরু করতে চাই এবং আমার দেশের মানুষের মধ্যে ইসলাম ছড়িয়ে দিতে ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”

এই ধর্মান্তরের ঘটনায় মসজিদের ইমামও আনন্দ প্রকাশ করেন এবং আল-আহলি আল-মুসরাতি ক্লাবকে ধন্যবাদ জানান, যারা ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে ইসলামি মূল্যবোধ প্রচার করতে সহায়তা করছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা