ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রথম বাংলাদেশি হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৫:১৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৫:১৭:১৬ অপরাহ্ন
প্রথম বাংলাদেশি হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৮ ডিসেম্বর, রোববার, সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ রানের একটি দারুণ ইনিংস খেলার সময় তিনি এই রেকর্ড গড়েন। ইনিংসটি খেলার সময় মাহমুদউল্লাহ তিনটি করে চার ও ছক্কা হাঁকান, এবং ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই রোমারিও শেফার্ডকে ছক্কা মেরে ২০০ ছক্কা পূর্ণ করেন।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মাহমুদউল্লাহর এখন মোট ২০০ ছক্কা। এই রেকর্ড গড়তে তাকে খেলতে হয়েছে ৪৩০ ইনিংস। তার ছক্কার মধ্যে টেস্টে ২৪টি, ওয়ানডেতে ৯৯টি এবং টি-টোয়েন্টিতে ৭৭টি রয়েছে।

বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় মাহমুদউল্লাহ এখন শীর্ষে। তামিম ইকবাল ১৮৮ ছক্কা নিয়ে দ্বিতীয়, মুশফিকুর রহিম ১৭৩ ছক্কা নিয়ে তৃতীয় এবং সাকিব আল হাসান ১৩৫ ছক্কা নিয়ে চতুর্থ স্থানে আছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি ভারতের রোহিত শর্মার দখলে, যিনি ৬২৪টি ছক্কা হাঁকিয়েছেন।


কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?