ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

এবার দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৫:৪৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৫:৪৯:২২ অপরাহ্ন
এবার দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির দুর্নীতিবিরোধী অনুসন্ধান ব্যুরো। গত সপ্তাহে সামরিক আইন জারি করার পর তদন্তের আওতায় থাকা প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর পাশাপাশি, ইউন প্রশাসনের কিছু উচ্চপদস্থ কর্মকর্তার ওপরও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
 

গত মঙ্গলবার হঠাৎই সামরিক আইন জারি করেন ইউন সুক ইওল। তবে ব্যাপক বিক্ষোভের মুখে দ্রুত তা প্রত্যাহার করেন। বিক্ষোভকারীরা ইউনের পদত্যাগ ও অভিশংসনের দাবি জানায়। যদিও, পরবর্তীতে পার্লামেন্টে ইউনের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব ভোটাভুটিতে ব্যর্থ হয়। ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি (পিপিপি) জানিয়েছে, প্রেসিডেন্টের 'সুশৃঙ্খলভাবে বিদায়' না হওয়া পর্যন্ত দলের নেতা ও প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করবেন।
 

পিপিপি নেতা হান দং হুন জনসাধারণের উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, ইউন প্রেসিডেন্ট থাকলেও তিনি দেশীয় বা আন্তর্জাতিক কোনও কাজে যুক্ত হবেন না। প্রধানমন্ত্রী হান দুক সো সরকারি কার্যক্রম পরিচালনা করবেন।
 

বিরোধীরা ইউনের অভিশংসনের জন্য কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে। দেশবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ তাঁরা জানতে চাচ্ছেন, বর্তমানে দেশের নেতৃত্ব আসলে কার হাতে রয়েছে।
 

এদিকে, দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ইউন এখনও সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আছেন এবং উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকি বা পররাষ্ট্র নীতিমালাসংক্রান্ত বিষয়গুলোতে নির্বাহী সিদ্ধান্ত নিতে সক্ষম।


কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল