ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবে

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৬:১০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৬:১০:২৭ অপরাহ্ন
ভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবে
মূল্য সংযোজন কর (ভ্যাট) একক রেট নির্ধারণ করতে পারলে ফাঁকি বা লিকেজ অনেক কমে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। একইসঙ্গে যে-সব জায়গায় কর ছাড় দেওয়া রয়েছে, তা ধীরে ধীরে তুলে দেওয়ার কথাও জানান তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় এনবিআরের বিভিন্ন বিভাগের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, “কর ছাড় কমানোর বিকল্প নেই। কাউকে কর ছাড় দেওয়া আর কাউকে না দেওয়া এক ধরনের বৈষম্য। যদিও কর ছাড় জনস্বার্থে দেওয়া হয়েছে। তবে এর মধ্যে রাষ্ট্রীয় স্বার্থে অতিরিক্ত ছাড়ও দিয়েছি। ধীরে ধীরে এটি যৌক্তিকীকরণ করতে হবে। কর ছাড়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেই হবে। এখান থেকে বের হতে না পারলে রাজস্ব বৃদ্ধি করা সম্ভব নয়। আমাদের মূল ম্যাসেজ হলো, একক রেটে ভ্যাট নির্ধারণ করলে ভালো হয়। এতে লিকেজ অনেক কমে যায় এবং বাস্তবায়ন সহজ হয়। আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেব।”

তিনি বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর অব্যাহতির বিষয়টি ইতোমধ্যে গণমাধ্যমে প্রচার করা হয়েছে। চাল, চিনি, পেঁয়াজ, আলু, ডিম, ভোজ্য তেল ও খেঁজুরের ওপর কর প্রত্যাহার করায় কর আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এটি জনস্বার্থে করতে হয়েছে। রিজার্ভ কমে বৈদেশিক মুদ্রার সংকট এবং ডলারের মূল্য বৃদ্ধির ফলে বাজারে কিছুটা সমস্যা হয়েছে। আশা করছি, পরিস্থিতি উন্নতি হলে ভ্যাট আদায় বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, “আমাদের আয়কর নিবন্ধিত করদাতার সংখ্যা এক কোটি ১০ লাখ হলেও ভ্যাট নিবন্ধিত করদাতার সংখ্যা মাত্র ৫ লাখ। এটি অত্যন্ত কম। আমি সম্মানিত করদাতাদের ভ্যাট নিবন্ধনের জন্য আহ্বান জানাব। কারণ এখন ঘরে বসেই ভ্যাট নিবন্ধন, পরিশোধ এবং রিটার্ন দাখিল করা যাবে। আমাদের দ্রুত সময়ের মধ্যে করনেট বাড়াতে হবে। ডোর-টু-ডোর কার্যক্রম পরিচালনা করব। যদি ভ্যাট নেটের পরিধি বৃদ্ধি করতে পারি, তবে ছয় মাসের মধ্যে রাজস্ব ঘাটতি পূরণ করা সম্ভব হবে। আমাদের এই সংকট থেকে উত্তরণে আর কোনো বিকল্প নেই।”

কর্মকর্তাদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের করদাতাদের প্রতি সততার সঙ্গে সেবা দিতে হবে। করদাতারা যেন কোনোভাবেই মনে না করেন, তাদের ওপর জুলুম করা হচ্ছে।”

এনবিআর জানায়, ভ্যাট ব্যবস্থা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ২০১৩ সাল থেকে প্রতি বছরের মতো এবারও ১০ ডিসেম্বর “ভ্যাট দিবস” এবং ১০-১৫ ডিসেম্বর “ভ্যাট সপ্তাহ” উদ্‌যাপন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য, “ভ্যাট দেব জনে জনে, অংশ নেব উন্নয়নে”, যা জনগণের অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে