ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

দাম বাড়ার পরই সয়াবিন তেলে সয়লাব বাজার

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:০৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:০৩:১৫ পূর্বাহ্ন
দাম বাড়ার পরই সয়াবিন তেলে সয়লাব বাজার

গত কয়েকদিন ধরে বাজারে ভোজ্যতেলের সংকট থাকলেও দাম বৃদ্ধির ঘোষণার পর হঠাৎ করেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বেড়ে গেছে। তবে বাজারে নতুন দামের তেল এখনও না আসায় ক্রেতারা আগের দামেই তেল কিনতে পারছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, প্রতি লিটার সয়াবিন তেল ১৬৭ টাকায় এবং ৫ লিটারের বোতল ৮১৮ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের মতে, দাম বৃদ্ধির ঘোষণা আসার পর থেকেই ডিলাররা তেলের সরবরাহ বাড়িয়েছেন। তবে নতুন দামের তেল বাজারে না আসায় তারা পুরনো দামেই বিক্রি করছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামীকাল বুধবার (১১ ডিসেম্বর) নতুন দামের তেল বাজারে এলে প্রতি লিটার ১৭৫ টাকায় বিক্রি হবে।

এর আগে সোমবার (৯ ডিসেম্বর) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ঘোষণা দেন, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে সরবরাহ সংকট দেখা দিয়েছে। এ কারণে দাম বাড়ানো হয়েছে।"

বাজারে নতুন তেলের সরবরাহ শুরু হলে ক্রেতাদের ওপর এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা