ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে ইসরাইলি ট্যাঙ্ক!

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:০৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:০৬:৩২ পূর্বাহ্ন
দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে ইসরাইলি ট্যাঙ্ক!

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে ইসরাইলি বাহিনীর হামলার তীব্রতা বাড়ছে। ইসরাইলি ট্যাঙ্কগুলো গোলান মালভূমি থেকে অগ্রসর হয়ে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে পৌঁছেছে বলে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আল-মায়াদিন চ্যানেলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) টাইমস অব ইসরাইলের বরাতে জানা যায়, ইসরাইলি সেনারা দক্ষিণ সিরিয়ার শহর কাতানার বাফার জোন অতিক্রম করে দামেস্ক থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে অবস্থান করছে। এমনকি তারা দামেস্কের আশপাশের কয়েকটি গ্রামে প্রবেশ করেছে বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) কোনো মন্তব্য করেনি।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, বাশার আল-আসাদের পতনের পর ইসরাইল সিরিয়ায় তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান চালিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, গত দুইদিনে ইসরাইলি বাহিনী দামেস্কসহ সিরিয়ার বিভিন্ন স্থানে ২৫০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইসরাইলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। কাতার এক বিবৃতিতে গোলান মালভূমিতে ইসরাইলি অনুপ্রবেশকে "সিরিয়ার সার্বভৌমত্বের ওপর আক্রমণ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন" বলে অভিহিত করেছে। সৌদি আরব এই পদক্ষেপকে "সিরিয়ার স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি" হিসেবে বর্ণনা করেছে। ইরাকও ইসরাইলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে এটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

মধ্যপ্রাচ্যে ইসরাইলের এই পদক্ষেপ এবং সিরিয়ার পরিস্থিতি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানোর আশঙ্কা সৃষ্টি করেছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী