ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ব্যাংক লোনের ‘মূলা ঝুলিয়ে’ ৫০ হাজার টাকার মুরগি খেলেন ম্যানেজার!

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:১৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:১৭:০৫ পূর্বাহ্ন
ব্যাংক লোনের ‘মূলা ঝুলিয়ে’ ৫০ হাজার টাকার মুরগি খেলেন ম্যানেজার!
ভারতের ছত্তিশগড়ের রুপচান্দ মানহার নামের এক পোল্ট্রি ব্যবসায়ী তাঁর খামার বড় করার জন্য ব্যাংক থেকে ১২ লাখ রুপি লোন চেয়েছিলেন। কিন্তু লোন পাওয়ার শর্ত হিসেবে ব্যাংকের ম্যানেজার প্রতি সপ্তাহে একটি করে দেশি মুরগি দাবি করেন। এই মুরগি দিতে দিতে রুপচান্দের মোট ৩৮,৯০০ রুপির (প্রায় ৫৪ হাজার টাকা) মুরগি চলে যায়। তবুও তিনি লোন পাননি।

রুপচান্দ মানহার জানান, মুরগিগুলো সরবরাহের সময় বিলের রশিদও তিনি জমা রেখেছিলেন। এমনকি সেই রশিদগুলো ম্যানেজারকেও দিয়েছেন, কিন্তু ম্যানেজার কোনো অর্থ ফেরত দেননি।

এই ঘটনায় হতাশ হয়ে রুপচান্দ স্থানীয় এসডিএম অফিসে অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, ক্ষতিপূরণ হিসেবে মুরগির দামসহ সব অর্থ ফেরত চাই। তা না হলে আত্মহত্যার হুমকি দেন। পাশাপাশি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) মাস্তুরি শাখার সামনে মানববন্ধনেরও হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে অভিযুক্ত ব্যাংক ম্যানেজার পুরো ঘটনাটি অস্বীকার করেছেন। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা