ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ব্রাজিল–আর্জেন্টিনা থেকে এল চার জাহাজ সয়াবিন তেল

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:৩১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:৩১:০৭ পূর্বাহ্ন
ব্রাজিল–আর্জেন্টিনা থেকে এল চার জাহাজ সয়াবিন তেল

চার দিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে চারটি জাহাজ অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে এসে পৌঁছেছে। এসব জাহাজে মোট ৫২ হাজার টন সয়াবিন তেল রয়েছে, যা আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে আনা হয়েছে। তেল সরবরাহের এই সময়ে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার সরকার সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ানোর ঘোষণা দেয়।

এই চারটি জাহাজই এক মাস আগে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ বাড়ায় বোতলজাত তেলের সাময়িক সংকট কেটে যাবে। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকায় এবং খোলা সয়াবিন তেল ১৫৭ টাকায় বিক্রি হবে।

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, গত শনিবার দুটি জাহাজে ২১ হাজার ৫০০ টন সয়াবিন তেল আনা হয়েছে। মঙ্গলবার আরও দুটি জাহাজে ৩০ হাজার ৬০০ টন তেল বন্দরে পৌঁছেছে। এসব জাহাজের মধ্যে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এবং টিকে গ্রুপের তেল রয়েছে।

টিকে গ্রুপের পরিচালক শফিউল আতহার বলেন, সরকার সয়াবিন তেলের দাম সমন্বয় করার আশ্বাস দিয়েছে, যার ফলে আমদানি বাড়বে এবং রোজার সময় সয়াবিন তেলের সংকট হবে না। তবে বর্তমানে যেসব জাহাজ আসছে, সেগুলোতে সয়াবিনের দর টনপ্রতি ১,২১৭ ডলার পড়েছে।

সয়াবিন তেলের দাম সমন্বয়ের কারণে বন্দরে আসা চার জাহাজের সয়াবিন তেলের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৯৯৬ কোটি টাকায়, যা আগে ছিল ৯৫০ কোটি টাকা। ব্যবসায়ীরা জানান, এসব তেল প্রথমে কাস্টমস নিয়ন্ত্রিত ট্যাংক টার্মিনালে রাখা হবে এবং শুল্ক পরিশোধের পর কারখানায় নিয়ে পরিশোধন করে বাজারজাত করা হবে। এতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা