ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ০১:৩৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ০১:৩৪:১৬ অপরাহ্ন
নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নওগাঁ জেলা এখন তীব্র শীতের কবলে পড়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে নওগাঁ পৌরসভার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢাকা ছিল এবং সকাল ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। রাস্তায় মানুষের চলাচল কম ছিল, এবং যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মিজানুর রহমান জানিয়েছেন, আজও আকাশে মেঘ এবং কুয়াশা থাকবে, এবং বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে তাপমাত্রার ব্যবধান কিছুটা কমে এসেছে।

শীত ও কুয়াশার কারণে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। রোদ না ওঠায় শহরে মানুষের আনাগোনা কমে গেছে, এবং যারা বের হয়েছেন তারা মোটা গরম কাপড় পরে বের হচ্ছেন। শহরের তাজের মোড় এলাকার হোটেল মালিক আহসান আলী জানান, শীতের কারণে বিক্রির পরিমাণ কমে গেছে, যা সাধারণত প্রতি সপ্তাহের অন্য দিনের চেয়ে অনেক বেশি ছিল।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা