ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সমালোচনার মুখে রোহিত শর্মা

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৯:৫৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৯:৫৭:২৪ পূর্বাহ্ন
সমালোচনার মুখে রোহিত শর্মা
অ্যাডিলেট টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারত ১০ উইকেটে হারায় অধিনায়ক রোহিত শর্মার ব্যাপক সামলোচনা করেছেন সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, রোহিতের নির্বুদ্ধিতা এবং অতিরিক্ত রক্ষনাত্মক কৌশলের জন্যই এমন হার ভারতের। টিম ম্যানেজেমেন্টের রোহিতের বিকল্প ভাবার সময় এসেছে বলেও ইঙ্গিত দেন আকাশ।ভারতের ক্রিকেট খুব স্পর্শকাতর। পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় সমালোচনা। ভক্ত থেকে শুরু করে বিশ্লেষকরাও ছাড় দেয় না। অ্যাডিলেট টেস্টে হারের পর ভারতীয় কাপ্তান রোহিত শর্মার সমালোচনা শুরু করেছে সকলে।
পিঙ্কবল টেস্টে অজিদের কাছে অসহায় আত্মসমর্পন করেছে ভারত। ১০ উইকেটে জিতে নেয়া ম্যাচে চোখ রাখলে স্পষ্ট হয়ে উঠবে ভারতের করা ভুলগুলো। যে দায় কোনোভাবেই এড়াতে পারেন না অধিনায়ক রোহিত শর্মা। এই হারের পর বেজায় সমালোচনা শুরু হয়েছে তাকে নিয়ে।

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে রোহিতের সমালোচনা করে বলেন, 'বুমরাহ চার ওভার বল করেই একটি উইকেট শিকার করে। কিন্তু এরপর হুট করেই তার বল বন্ধ করে দেয়া হয়। টানা বল করার যে বিষয়টা সেটা অ্যাডিলেটে লক্ষ্য করা যায়নি। এটা পুরোটাই অধিনায়কের দায়। রোহিত শর্মার অধিনায়কত্বে কোনো নতুনত্ব নেই। আমরা এটাকে রক্ষনাত্মক কৌশল বলব। সে অস্ট্রেলিয়াকে ভালো করার সুযোগ করে দিয়েছে।'ধারাবাহিকভাবে খারাপ করার পর ভারত ক্রিকেটে শেষ হয়েছে বিভিন্ন অধিনায়কের অধ্যায়। সম্প্রতি ভারত যে পারফর্ম করছে তাতে টেনে আনা হয়েছে মনসুর আলী খান থেকে শুরু করে শচীন, ধোনি কিংবা কোহলি যুগ। সাবেকদের এসব সমালোচনার ইঙ্গিত একটাই। সময় ফুরিয়ে এসেছে হিটম্যান রোহিত শর্মার।

আকাশ চোপড়া বলেন, 'পার্থে সে অধিনায়ক ছিলো না। সুতরাং সেই ম্যাচে জয় রোহিত শর্মার বেলায় গণ্য হবে না। আমরা যদি ধোনি, কোহলি এবং রোহিতের অধিনায়কত্ব বিশ্লেষণ করি তবে খুবই বাজে একটা উদাহরণ পাবো। এটা উদ্বেগের বিষয় যে তারা ধারাবাহিকভাবে ঘরের মাঠে বাজে ফল করেছে। রোহিতের অধিনায়কত্বে কোনো প্রাণ নেই।'সিরিজে এখন ১-১ এ সমতা। অজিদের বিপক্ষে আরও তিনটি টেস্ট বাকি ভারতের। অ্যাডিলেটে শোচনীয় হারের পর যে ঝড় উঠেছে তাতে বলাই যায়, পরের তিন ম্যাচে টিম ইন্ডিয়া ঘুরে না দাঁড়ালে হয়তো ফুলস্টপ পড়ে যাবে রোহিত শর্মার অধিনায়ক ক্যারিয়ারে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা