ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার

হাইতিতে কালোজাদুতে সন্তানের মৃত্যুতে ১৮০ জনের প্রাণ নিলেন গ্যাংস্টার বাবা

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ১০:০১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ১০:০১:৫৩ পূর্বাহ্ন
হাইতিতে কালোজাদুতে সন্তানের মৃত্যুতে ১৮০ জনের প্রাণ নিলেন গ্যাংস্টার বাবা
কালোজাদুতে সন্তানের মৃত্যু! তাই ডাইনি ধরতে হাইতির রাজধানীজুড়ে রীতিমতো তোলপাড় চালাচ্ছে গ্যাংস্টার বাবা। তাণ্ডবে প্রাণ গেছে অন্তত ১৮০ জনের। যাদের বেশিরভাগই বয়স্ক ব্যক্তি। সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, অজানা রোগে অসুস্থ ছেলেকে সুস্থ করতে কোনো উপায় না পেয়ে তান্ত্রিকের দ্বারস্থ হন গ্যাংস্টার বাবা। সেই তান্ত্রিক জানায়, কোনো এক বয়স্ক লোকের জাদুটোনায় শয্যাশায়ী তার ছেলে। যাকে পরবর্তীতে আর বাঁচানো সম্ভব হয়নি। ফলে, ক্ষুব্ধ হয়ে হত্যাকারীর খোঁজে ছোঁটেন গ্যাংস্টার বাবা।

দলনেতার নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে গ্যাংয়ের সদস্যরা। টার্গেট করা হয় বয়স্ক লোকদের। দু’দিন ধরে চলে এই হত্যাযজ্ঞ। নিহতদের সবার বয়সই ষাট বছরের বেশি। যাদের সবারই মৃত্যু হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে। মৃত্যুর পর আগুনে পুড়িয়ে দেয়া হয় মরদেহগুলো। এমন ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে রাজধানীতে।

বিশাল এই হত্যাযজ্ঞের পর নড়েচড়ে বসেছে হাইতি প্রশাসন। জানিয়েছে এই গণহত্যার মধ্য দিয়ে সব সীমা অতিক্রম করেছে গ্যাংস্টার মনেল ওরফে মিকানো ফেলিক্স ও তার গ্যাং। তাদের এমন কাণ্ডের খবর পৌঁছেছে খোদ জাতিসংঘের কাছেও। ইতোমধ্যে, হাইতি সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

২০২১ সালে প্রেসিডেন্ট মুইজের হত্যার পর থেকে রাজনৈতিক বিবাদে জর্জরিত হাইতি। বেড়েছে গ্যাংদের দৌরাত্ম্য, রেকর্ড পরিমাণে ছড়িয়েছে সহিংসতা। জাতিসংঘের তথ্যানুযায়ী, চলতি বছরই দেশটিতে গ্যাং সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ

তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ