ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

ভারত হাসিনাকে ফেরত না দিলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে: টবি ক্যাডম্যান

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ১১:০৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ১১:০৯:১৬ পূর্বাহ্ন
ভারত হাসিনাকে ফেরত না দিলে  তার অনুপস্থিতিতেই  বিচার চলবে: টবি ক্যাডম্যান
ভারত ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।বুধবার (১১ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে জানিয়ে টবি ক্যাডম্যান বলেন, নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে।
 চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত কী করবে জানি না। তবে ভারত যদি না ফেরত দেয় তাহলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে।‘ভারত গণতান্ত্রিক দেশ ও আইনের শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দেবে’, যোগ করেন টবি ক্যাডম্যান।
 
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে যখন জামায়াত নেতাদের বিচার শুরু হয় ঠিক ১০ বছর আগে, তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ দিয়েছিল জামায়াত। কিন্তু সেই সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনার সরকার। তবে আগস্ট পরবর্তী পরিস্থিতির পর সেই টবি ক্যাডম্যানই জুলাই-আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের অন্যতম নায়ক। বুধবার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী।বর্তমানে এ ট্রাইব্যুনালে চারটি মামলায় শেখ হাসিনাসহ ৭২ জনের বিচার চলছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা