ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

পানিতে ডুব দিয়ে লুকানোর চেষ্টা, পুকুর থেকে গ্রেপ্তার মৎস্যজীবী লীগের নেতা

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ১১:৪৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ১১:৪৭:২০ পূর্বাহ্ন
পানিতে ডুব দিয়ে লুকানোর চেষ্টা, পুকুর থেকে গ্রেপ্তার মৎস্যজীবী লীগের নেতা
পুলিশের ধাওয়া খেয়ে একটি পুকুরের পানিতে ডুব দিয়ে লুকানোর চেষ্টা করেন তিনি। তবে ‍লুকিয়েও শেষ রক্ষায় হয়নি। পুকুর থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।চট্টগ্রামের লোহাগাড়ায় আবদুল আজিজ (৫০) নামের মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার উজির হাট এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আবদুল আজিজ লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি। তার বাড়ি ওই ইউনিয়নের উজিরহাটের মজিদার পাড়া এলাকায়। অন্যের পুকুরে মাছ চুরিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন আবদুল আজিজ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় তাকে ধরতে এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে একটি পুকুরের পানিতে ডুব দিয়ে লুকানোর চেষ্টা করেন আজিজ। তবে ‍লুকিয়েও শেষ রক্ষায় হয়নি তার। পুকুর থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিস্ফোরকদ্রব্য আইনে মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আবদুল আজিজ। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?