ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সিরিয়ার নৌবহর ধ্বংস করল ইসরায়েল

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ১২:৫৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ১২:৫৪:৫৪ অপরাহ্ন
সিরিয়ার নৌবহর ধ্বংস করল ইসরায়েল
সিরিয়ায় ইসরায়েলের লাগাতার বিমান হামলা এবং সামরিক অভিযান সিরিয়াকে চরম সংকটে ফেলে দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত ২৪ ঘণ্টায় ৪৮০টি বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে সিরিয়ার নৌবহরের ১৫টি জাহাজ ধ্বংস করা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামলাগুলো বিশেষভাবে আল-বাইদা ও লাতাকিয়া বন্দরে চালানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্চজ বলেন, এই হামলার উদ্দেশ্য হলো ইসরায়েলের প্রতি হুমকি হতে পারে এমন সব সামরিক স্থাপনা ধ্বংস করা। সিরিয়ার নৌবহর ধ্বংস করাকে তিনি ‘বিশাল সাফল্য’ হিসেবে আখ্যায়িত করেছেন।

আইডিএফ জানিয়েছে, বাশার আল–আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার পরিকল্পনার অংশ হিসেবে এই হামলা চালানো হচ্ছে। তাদের দাবি, এসব অস্ত্র চরমপন্থীদের হাতে যাতে না যায়, সেজন্যই তারা এমন ব্যবস্থা নিচ্ছে।

সিরিয়ায় হামলার পাশাপাশি ইসরায়েলের স্থল বাহিনী দখল নিয়েছে সিরিয়া ও দখলীকৃত গোলান মালভূমির মধ্যবর্তী বাফার জোনের। তবে আইডিএফ দামেস্কের দিকে ট্যাংক অগ্রসর হওয়ার খবরকে মিথ্যা দাবি করেছে।

ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, এবং ইরাক। তাদের মতে, ইসরায়েলের এই হামলা সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। দেশগুলোর মতে, এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র করবে।

উল্লেখ্য, বিদ্রোহীদের আক্রমণের মুখে গত রোববার সিরিয়ার রাজধানী দামেস্ক ত্যাগ করে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপরই ইসরায়েলি বাহিনী সিরিয়ার অভ্যন্তরে অভিযান শুরু করে এবং গোলান মালভূমির দখল নিতে থাকে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম