ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে

সিলেটে ব্যাট হাতে ঝড় তুললেন জিশান, ৫২ বলে সেঞ্চুরি

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০১:০৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০১:০৯:৪৭ অপরাহ্ন
সিলেটে ব্যাট হাতে ঝড় তুললেন জিশান, ৫২ বলে সেঞ্চুরি
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঝড় তুললেন জিশান আলম। বুধবার (১১ ডিসেম্বর) এনসিএলে ঢাকা বিভাগের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন সিলেটের এই ব্যাটসম্যান। 

মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম বাংলাদেশি সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান তিনি।

জিশানের বিধ্বংসী ব্যাটিং শুরু হয় ১৫তম ওভারে। আরাফাত সানি জুনিয়রের ওভারে টানা ৫টি ছক্কা হাঁকিয়ে ঢাকার বোলারদের ওপর চড়াও হন তিনি। তার ইনিংসে ছিল মোট ৭টি ছক্কা। শেষ পর্যন্ত ৫৩ বলে ১০০ রান করে আউট হন তিনি।

দ্রুততম সেঞ্চুরির তালিকায় জিশানের আগে আছেন পারভেজ হোসেন ইমন ও তামিম ইকবাল। ২০২০ সালের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন ইমন। তামিম ইকবাল ২০১৯ সালে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন।

সিলেট নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে সংগ্রহ করে ২০৫ রান। জিশানের সেঞ্চুরির পাশাপাশি অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ১৭ বলে ৩০ রান করেন। সমান ১৭ বলে ৩০ রান করেন তৌফিক খান তুষার। তাদের ব্যাটিং নৈপুণ্যে দলকে শক্ত অবস্থানে নিয়ে যায় সিলেট।

কমেন্ট বক্স