ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

অস্ত্রবিরতিতে সম্মত সিরিয়ান ন্যাশনাল আর্মি-এসডিএফ

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০১:১৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০১:৫০:৩০ অপরাহ্ন
অস্ত্রবিরতিতে সম্মত সিরিয়ান ন্যাশনাল আর্মি-এসডিএফ

টানা ১৪ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর সিরিয়ার মানবিজে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি সিরিয়ান বাহিনী (এসডিএফ) ও তুরস্ক-সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি। বুধবার (১১ ডিসেম্বর) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কুর্দি কমান্ডার মাজলোউম আবদি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে অস্ত্রবিরতির খবর নিশ্চিত করেন। তিনি জানান, বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ সমঝোতায় পৌঁছেছে বিবদমান পক্ষগুলো। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব কুর্দি সেনাদের ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হবে। কুর্দি সরকার এই সংকটের রাজনৈতিক সমাধানে পৌঁছাতে চায় বলেও উল্লেখ করেন মাজলোউম।

গত ২৭ নভেম্বর থেকে মানবিজে সংঘাত শুরু হয় কুর্দি এসডিএফ ও তুরস্ক-সমর্থিত সিরিয়ান বিদ্রোহীদের মধ্যে। বিশেষ করে গত তিন দিনে সংঘাতের তীব্রতা বেড়ে যায়। এতে দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

বিবদমান পক্ষগুলোর মধ্যে এ অস্ত্রবিরতি মানবিজে সংঘর্ষে বিপর্যস্ত বেসামরিকদের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী