ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

সীমান্তে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, দাবি ভারতীয় গণমাধ্যমে

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০১:৪৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০১:৪৩:১৫ অপরাহ্ন
সীমান্তে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, দাবি ভারতীয় গণমাধ্যমে

বাংলাদেশ সম্প্রতি ভারতীয় সীমান্তের কাছাকাছি নজরদারি ড্রোন মোতায়েন করার খবর সামনে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজের দাবি, বাংলাদেশের কিছু বায়রাক্টার টিবি-টু মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এবং শেলার কাছে উড্ডয়ন করেছে। বাংলাদেশ কর্তৃপক্ষ এই ড্রোনগুলো সীমান্তের কাছে নিয়োজিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 

বাংলাদেশি ড্রোনগুলোর মধ্যে একটি টিবি-টু ড্রোনের ট্রান্সপন্ডার কোড ছিল TB2R1071, যা তেজগাঁও এয়ারবেস থেকে পরিচালিত হচ্ছিল। এসব ড্রোন বাংলাদেশ ও ভারতের সীমান্ত অঞ্চলে নজরদারি কার্যক্রম চালাচ্ছে এবং ভারতীয় বিমান বাহিনীর রাডারেও এটি ধরা পড়েছে।
 

ভারতীয় নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে, কারণ তারা সীমান্তে কোনো নাশকতামূলক কার্যকলাপ এড়াতে চায়।
 

বায়রাক্টার টিবি-টু ড্রোনগুলি একটি উন্নত প্রযুক্তির যন্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলা চালানোর ক্ষমতা রাখে। এটি অত্যন্ত কার্যকরী, কারণ এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং মোবাইল বেজ স্টেশন থেকে পরিচালিত হতে পারে।
 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, কিছুদিন আগে ভারতের দক্ষিণ ত্রিপুরা এবং পশ্চিম মিজোরামের সীমান্তেও একই ধরনের ইউএভি দেখা গিয়েছিল, যা সীমান্তে বাংলাদেশের ড্রোনের ব্যাপক ব্যবহারকে প্রতিফলিত করে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নজিরবিহীন  জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা

নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা