ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সেপ্টেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অধরা, প্রবৃদ্ধি দুই শতাংশ

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ১০:৩১:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ১০:৩১:৩৬ পূর্বাহ্ন
সেপ্টেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অধরা, প্রবৃদ্ধি দুই শতাংশ
সমাপ্ত হওয়া সেপ্টেম্বরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক শূন্য ৩ শতাংশ। যেখানে গত অর্থবছরের সেপ্টেম্বরে রাজস্ব আদায় হয়েছিল ২৮ হাজার ৪২৬ কোটি টাকা, সেখানে ২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বরে আদায় হয়েছে ২৯ হাজার হাজার কোটি টাকা। এ অর্থবছরের সেপ্টেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার ৩২৪ কোটি টাকা।মঙ্গলবার (২২ অক্টোবর) প্রকাশ হওয়া আরেক পরিসংখ্যানে রাজস্ব আদায়ের এ চিত্র দেখা যায়। জুলাই ও আগস্টের শুরুতে সরকার পতনের আন্দোলন, আগস্টজুড়ে পরিবর্তিত পরিস্থিতি ও ক্ষমতার পটপরিবর্তন দেশের ব্যবসা-বাণিজ্যকে ভুগিয়েছে।সেপ্টেম্বরে যদিও ব্যবসা-বাণিজ্য কিছুটা স্বাভাবিক হয়েছে। এ মাসে ১১ হাজার ২৪৭ কোটি টাকার শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৭ হাজার ৬৫৭ কোটি টাকা, ১৩ হাজার কোটি টাকা ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় ৯ হাজার ৫৯৬ কোটি টাকা। আর ১৫ হাজার কোটি টাকার আয়কর আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১১ হাজার ৭৪৮ কোটি টাকা।

আর অর্থবছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক শূন্য ৭ শতাংশ।সেপ্টেম্বরে যদিও ব্যবসা-বাণিজ্য কিছুটা স্বাভাবিক হয়েছে। এ মাসে ১১ হাজার ২৪৭ কোটি টাকার শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৭ হাজার ৬৫৭ কোটি টাকা, ১৩ হাজার কোটি টাকা ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় ৯ হাজার ৫৯৬ কোটি টাকা। আর ১৫ হাজার কোটি টাকার আয়কর আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১১ হাজার ৭৪৮ কোটি টাকা।আর অর্থবছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক শূন্য ৭ শতাংশ।

২০২৩-২০২৪ অর্থবছরের আলোচ্য সময়ে আয়কর, ভ্যাট ও শুল্ক মিলিয়ে রাজস্ব আদায় হয়েছিল ৭৫ হাজার ৪৮৭ কোটি টাকা, যা চলতি অর্থবছরে তিন মাসের তুলনায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা কম। আলোচ্য এসময়ে রাজস্ব আদায় হয়েছে ৭০ হাজার ৯০২ কোটি টাকা।
এছাড়া গত অর্থবছরের তুলনায় এবার প্রথম প্রান্তিকে ৪ হাজার ৫৮৫ কোটি টাকা কম রাজস্ব আদায় কম আদায় হয়েছে। একই সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৯৬ হাজার ৪৯৯ কোটি টাকা। অর্থাৎ রাজস্ব ঘাটতি প্রায় ২৫ হাজার ৫৯৭ কোটি টাকা।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা